শিরোনাম
রাজবাড়ীতে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা; ম্যানেজারের ৪ মাসের কারাদণ্ড দৌলতদিয়া ওয়াই-টাইপ সেতুর ফিজিবিলিটি স্টাডির নির্দেশ প্রধানমন্ত্রীর রাজবাড়ী জেলা যুবশক্তির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন মুক্তিপণ দিয়েও মেলেনি মুক্তি, ৯ দিন পর শিকলবন্দি নিলয়কে উদ্ধার করল র‌্যাব গোয়ালন্দে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন রাজবাড়ীর সন্তান সামিউল ইসলাম রাফির থাইল্যান্ডে স্বর্ণজয় রাজবাড়ীতে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল রাজবাড়ীতে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান পাংশায় মায়ের মৃত্যুর ঘটনায় মাদকাসক্ত ছেলেকে আটক, হত্যার অভিযোগ রাজবাড়ীর মাটিপাড়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

রাজবাড়ী জেলা যুবশক্তির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন

স্টাফ রিপোর্টার / ৩০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ী: জাতীয় যুবশক্তির রাজবাড়ী জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী এক বছরের জন্য অনুমোদিত এ কমিটিতে অ্যাডভোকেট নাজমুল ইসলামকে আহ্বায়ক এবং এস এম শাহিনকে সদস্য-সচিব করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) জাতীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলের অনুমোদনে এ কমিটি ঘোষণা করা হয়।

অনুমোদিত কমিটিতে রয়েছেন আহ্বায়ক অ্যাডভোকেট নাজমুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার মিজি, যুগ্ম আহ্বায়ক ইমদাদুল শেক, সদস্য-সচিব এস এম শাহিন, সিনিয়র যুগ্ম সদস্য-সচিব মো. নজরুল ইসলাম, যুগ্ম সদস্য-সচিব জামিরুল ইসলাম, মুখ্য সংগঠক মীর্জা মো. আকরাম, সিনিয়র সংগঠক শিমুল মন্ডল এবং সংগঠক হিসেবে হাসিবুল ইসলাম, শাওন শেখ ও জাকারিয়া রায়হান।

জাতীয় যুবশক্তির সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদের সুপারিশক্রমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

অনুমোদনপত্রে নবগঠিত আংশিক আহ্বায়ক কমিটির দায়িত্বশীলদের আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নবগঠিত কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট নাজমুল ইসলাম বলেন, রাজবাড়ী জেলায় জাতীয় যুবশক্তির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করতে নবগঠিত কমিটি আন্তরিকভাবে কাজ করবে।

জাতীয় যুবশক্তির পক্ষ থেকেও আশা প্রকাশ করা হয়েছে, নবগঠিত কমিটি রাজবাড়ী জেলায় সংগঠনের কার্যক্রম সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg