শিরোনাম
রাজবাড়ীতে স্বাধীনতা প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত গোয়ালন্দে ১০৫০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার রাজবাড়ীতে নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান গোয়ালন্দ ঘাট থানার ওসি সফিকুল ইসলামের রাজবাড়ীতে নানা আয়োজনে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজবাড়ীতে নবজাতকের মরদেহ ঘিরে চাঞ্চল্য, মামা শ্বশুরের বিরুদ্ধে দাফন না করার অভিযোগ গোয়ালন্দে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর শুভ উদ্বোধন গোয়ালন্দে এইচএসসি পরীক্ষা শুরু, কেন্দ্র পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি) রাজবাড়ী সদর খাদ্য গুদামের সামনে ময়লার ভাগাড়ে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার

কালুখালীতে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

Lutfor Rahman / ৩০৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ২ এপ্রিল, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর কালুখালীতে প্রাইভেটকারের ধাক্কায় সুজন শেখ (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুজন শেখ গঙ্গানন্দপুর গ্রামের লিয়াকত শেখের ছেলে। তিনি রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করতেন।

স্থানীয় ইউপি সদস্য লতিফ মোল্লা জানান, সুজন রতনদিয়া বাজার থেকে মোটরসাইকেলে করে গঙ্গানন্দপুর গ্রামের নিজ বাড়িতে ফিরছিলেন। গঙ্গানন্দপুর মোল্লাপাড়া ঈদগাহ মাঠের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখান থেকে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg