স্টাফ রিপোর্টার,
“আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাই নাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী চলমান ধর্ষণ এবং ধর্ষণের সাথে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (১২ মার্চ) সকাল ১১টায় রাজবাড়ীর সদর উপজেলার গোয়ালন্দ মোড় গোলচত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়।
এ সময় ছাত্রদের পক্ষে বক্তব্য দেন, শিক্ষার্থী সানজিদা জাহান তিশা, ইসরাত জাহান, মিনা আক্তার, লিজু খানম, সিনথিয়া ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা শিশু আসিয়া সহ সকল ধর্ষণের সুষ্টু বিচার দাবী জানানোর পাশাপাশি ধর্ষকদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে বলেন।