শিরোনাম
মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

গোয়ালন্দে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ বর্ণাঢ্য আয়োজনে বিজয় দিবস উদযাপন

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৭২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় পতাকা উত্তোলন, শপথ বাক্য পাঠ, কুচকাওয়াজ, ক্রীড়া, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ডিসেম্বর) সকালে উপজেলা মাঠ চত্বরে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল হক খান ও সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব কাজী কেরামত আলী এমপি রাজবাড়ী ১ ও সহ-সভাপতি রাজবাড়ী জেলা আওয়ামীলীগ।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোস্তফা মুন্সি , গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ্-আল-তায়াবীর, গোয়ালন্দ পৌরসভা মেয়র নজরুল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন , উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মোল্লা,বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম শফি,বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা গিয়াস প্রমুখ।

এ সময় প্রধান অতিথির উপস্থিতিতে বিজয়ের ৫০ বছর উদযাপনে আকাশে বেলুন উড়ানো হয়। আলোচনা সভা শেষে গোয়ালন্দের ১০০ জন বীর মুক্তিযোদ্ধাদের বর্ণাঢ্য আয়োজনে সংবর্ধনা দেয়া হয়

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg