শিরোনাম
গোয়ালন্দে শহিদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা দৌলতদিয়ায় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে ফুলেল শুভেচ্ছা জানালেন বিএনপি নেতারা দৌলতদিয়া যৌনপল্লিতে বিক্রির অভিযোগ, পালিয়ে রক্ষা পেল ১৬ বছরের কিশোরী রাজবাড়ীতে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করা হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী খৈয়ম পাংশায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড পাংশায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি ইউনুস হোসেন গ্রেপ্তার রাজবাড়ীতে এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী রুহুল আটক গোয়ালন্দে গাঁজাসহ আটক মজনুর ১৪ দিনের কারাদণ্ড রাজবাড়ী সদর থানার নতুন ওসি আনোয়ার হোসেনের দায়িত্ব গ্রহণ গোয়ালন্দে বন্ধন সীডের টমেটো চাষে সফলতার হাতছানি, বিঘায় আড়াই লাখ টাকা আয়ের সম্ভাবনা

পাংশায় ন্যায্য পারিশ্রমিকের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে হোটেল শ্রমিকরা

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪১৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

ন্যায্য পারিশ্রমিক অনিরাপদ কর্মসংস্থান এর দাবিতে রাজবাড়ীর পাংশায় বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের পাংশা উপজেলা শাখার শ্রমিকরা। (২৯ অক্টোবর) শুক্রবার বিকাল চারটায় এ বিক্ষোভ সমাবেশ করে তারা।

বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের পাংশা উপজেলা শাখার সভাপতি মিনাল কুমার দাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক বাবলু চন্দ্র সরকার, সহ-সভাপতি আব্দুল লতিফ, সহ-সভাপতি মোঃ আবু মিয়া, সহ-সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, সাংগঠনিক সম্পাদক মিন্টু, প্রচার সম্পাদক আতর আলী, সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফুল, কোষাধক্ষ্য রমেশ চন্দ্র কুন্ডু, সদস্য মোঃ মিঠুন, মোঃ রাসেল, মোঃ ফরিদ, মোঃ নজরুল সহ আরো অনেকে।

সংগঠনের সভাপত মিনাল কুমার দাস বলেন হোটেল সেক্টরের শ্রমিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান করতে হবে, দৈনিক ৮ ঘন্টার ন্যায্য মজুরি সহ বাৎসরিক উৎসব বোনাস দিতে হবে। শ্রম আইন মেনে শ্রমিকদের নিয়োগ দিতে হবে। কথায় কথায় শ্রমিক ছাঁটাই বন্ধ করতে হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg