শিরোনাম
রাজবাড়ীতে রোহান হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ রাজবাড়ীতে দুই দিনব্যাপী বাংলা উৎসবের উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী পাংশায় আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ

শিবালয়ে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১৪ জেলের কারাদণ্ড

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪২২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

শিবালয়ে যমুনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ২১ জেলেকে আটক করেছে উপজেলা প্রশাসন। এদের মধ্যে ১৪ জেলেকে এক মাস করে কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে এবং বাকী সাতজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদেরকে অভিভাবকের জিম্মায় দেয় প্রশাসন।

মঙ্গলবার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে মা ইলিশ সংরক্ষণে অভিযান পরিচালনা করে ২১ জেলেকে আটক করা হয়। সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।

তিনি জানান, আটককৃতদের কাছ থেকে ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও পাঁচ কেজি মা ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত জাল ধ্বংস ও মা ইলিশগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg