শিরোনাম
পাংশায় বিদেশি রিভলবার ও ৮ রাউন্ড গুলিসহ কালা মানিক আটক রাজবাড়ীতে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ৫ লাখ টাকা জরিমানা রাজবাড়ীতে নৌকা বাইচের ফাইনালে সংঘর্ষ, ডুবে গেল ৮০ মাঝি-মাল্লাবাহী নৌকা গোয়ালন্দে লোটাস কলেজিয়েট স্কুলের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা রাজবাড়ীতে রোহান হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ রাজবাড়ীতে দুই দিনব্যাপী বাংলা উৎসবের উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী পাংশায় আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন

রাজবাড়ী সোনাকান্দরে আগুনে পুড়ে বসতবাড়ি ভষ্মিভুত

স্টাফ রিপোর্টার / ৭৬১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০

0Shares

রান্না ঘর থেকে লাগা আগুনে ভষ্মিভুত হয়েছে রাজবাড়ি সদরে সোনাকান্দর গ্রামের চৌরাস্তা জালালের দোকান সংলগ্ন ফরিদ মন্ডলের বসত-বাড়ি। ঘটনাটি ঘটে আজ সকাল ১০:২০ মিনিটে।

এলাকা বাসী জানান পাশের বাড়ির লোকজন প্রথমে দেখতে পায় বাড়িতে আগুন সহ প্রচুর ধোঁয়া । এ সময় তাদের চিৎকারে আশে পাশে থাকা লোকজন এসে আগুন নিভানোর চেষ্টা করেন। সংবাদ পেয়ে রাজবাড়ী ফায়ার সার্ভিসের লোক জন ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ৪০ মিনিটেরও বেশি সময় ধরে চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

বাড়ির মালিক ফরিদ মোল্লা রাজবাড়ী টেলিগ্রাফকে বলেন, রান্না ঘর থেকে এই আগুনটি লাগে। আগুনে পুড়ে গেছে বসত ঘরের ৩ টি কক্ষ। ঘরের ভেতরের অনেক আসবাবপত্র পুড়ে গেছে। অনেক কিছু বের করতে পারলেও সেগুলোও ক্ষতি হয়ে গেছে। ২ টা ফ্রীজ, টিভি, ঘরের বিভিন্ন আসবাবপত্র ক্ষতি হয়েছে। প্রথমে আশেপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে পরে ফায়ার সার্ভিসের লোক জন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা রবিউল বলেন, আগুন লাগার খবর জানতে পেয়ে সেখানে চলে আসি। আগুনের সূত্রপাত হয় রান্না ঘর থেকে। আমরা প্রায় ৪০ মিনিটি চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনি। ফরিদ মন্ডলের তিনটি রুম পুড়ে গেছে। আসবাবপত্র অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg