শিরোনাম
পাংশায় বিদেশি রিভলবার ও ৮ রাউন্ড গুলিসহ কালা মানিক আটক রাজবাড়ীতে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ৫ লাখ টাকা জরিমানা রাজবাড়ীতে নৌকা বাইচের ফাইনালে সংঘর্ষ, ডুবে গেল ৮০ মাঝি-মাল্লাবাহী নৌকা গোয়ালন্দে লোটাস কলেজিয়েট স্কুলের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা রাজবাড়ীতে রোহান হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ রাজবাড়ীতে দুই দিনব্যাপী বাংলা উৎসবের উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী পাংশায় আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন

রাজবাড়ীতে সীমিত আকারে পবিত্র আশুরা পালিত

স্টাফ রিপোর্টার / ৬৮০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ৩০ আগস্ট, ২০২০

0Shares

আজ মহররমের ১০ তারিখ। পবিত্র আশুরা। ইসলামের ইতিহাসে এক অসামান্য তাৎপর্যে উজ্জ্বল আশুরা। মুসলিম উম্মাহর জন্য এক তাৎপর্যময় ও শোকাবহ দিন।

কারবালার শোকাবহ ঘটনাবহুল এ দিনটি মুসলমানদের কাছে ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ। ত্যাগ ও শোকের প্রতীকের পাশাপাশি বিশেষ পবিত্র দিবস হিসেবে দিনটি পালন করা হয় মুসলিম বিশ্বে। বাংলাদেশেও আজ যথাযোগ্য মর্যাদায় ও সংক্ষিপ্ত কর্মসূচিতে স্বাস্থ্যবিধি মেনে পবিত্র আশুরা পালিত হবে। এ উপলক্ষে আজ রোববার সরকারি ছুটির দিন।

৬১ হিজরি সালের এই দিনে মুসলমানদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রাণপ্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) ও তার পরিবারের সদস্যরা ইয়াজিদের সৈন্যদের হাতে কারবালার ময়দানে শহিদ হন। আশুরার দিন মুসলিম জাহানের জন্য এ কারণে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ও হৃদয়বিদারক।

এ ঘটনা স্মরণ করে বিশ্ব মুসলিম যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করে থাকে। শান্তি ও সম্প্রীতির ধর্ম ইসলামের মহান আদর্শকে সমুন্নত রাখতে তাদের এই আত্মত্যাগ মানবতার ইতিহাসে সমুজ্জ্বল হয়ে রয়েছে। কারবালার এই শোকাবহ ঘটনা ও পবিত্র আশুরার শাশ্বত বাণী সকলকে অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে এবং সত্য ও সুন্দরের পথে চলতে প্রেরণা যোগায়।

বিশ্ব শান্তি কামনায় সরকারি নির্দেশনা মেনে সীমিত আকারে রাজবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় আশুরা পালিত হয়েছে।

আজ সকাল ১০টায় রাজবাড়ী আঞ্জুমান-ই-কাদেরীয়া’র উদ্যোগে জেলা শহরের বড় মসজিদের অভ্যন্তরে পবিত্র কোরআন তেলোয়াত ও বিশ্ব শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। মোনাজাতে ভক্তবৃন্দ অসত্য ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে বিশ্বশান্তি ও করোনামুক্ত বিশ্ব কামনা করা হয়।

রাজবাড়ী অঞ্জুমান-ই-কাদেরিয়ার জেলা কমিটির সভাপতি কাজী ইরাদত আলী বলেন, প্রতি বছর এই আশুরা উপলক্ষ্যে রাজবাড়ীতে প্রায় ৪০হাজার ভক্ত সমাগত হয়। কিন্তু এ বছর করোনার প্রভাবে সরকারি নির্দেশনা অনুয়ায়ী সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে কারবালার প্রান্তরে ঘটে যাওয়া সেই শোকাহত দিনটিকে স্মরণ করা হয়।

আসাদুজ্জামান নূর

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg