শিরোনাম
রাজবাড়ীতে মাদক নির্মূলে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী খৈয়ম গোয়ালন্দে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ দৌলতদিয়ায় আবারও ‘ডিপার্চার চার্জ’ আতঙ্ক বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি দৌলতদিয়া ঈদযাত্রা প্রস্তুতি সভায় প্রশাসনকে প্রচ্ছন্ন হুমকি বাস মালিক নেতার রাজবাড়ীতে চাকরি না পাওয়ার ক্ষোভে বিদ্যালয় মাঠ দখল করে পাট চাষের অভিযোগ গোয়ালন্দে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন গোয়ালন্দে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন গোয়ালন্দে স্কুল দপ্তরীর বিরুদ্ধে অনৈতিক সম্পর্ক ও ব্ল্যাকমেইলের অভিযোগ

রাজবাড়ীতে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে বাইসাইকেল বিতরণ

সম্পাদকীয় | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫৩৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০

0Shares

রাজবাড়ী জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১.৩০ মিনিটে জেলার ৫টি উপজেলায় ইউনিয়ন/ ওয়ার্ড দলনেতা/দলনেত্রী ও আনসার কমান্ডারদের মাঝে ৩২ টি বাইসাইকেল বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট, রাজবাড়ী ও সভাপতিত্ব করেন , রাশেদুজ্জামান, জেলা কমান্ড্যান্ট, আনসার ও ভিডিপি, রাজবাড়ী৷ আরো উপস্থিত ছিলেন ৫ টি উপজেলার আনসার ও ভিডিপি কর্মকর্তা ও উপজেলা প্রশিক্ষক -প্রশিক্ষিকাগণ।

উক্ত বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি , সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু বলেন, আনসার সদস্যরা বর্তমান বৈশ্বিক পরিস্থিতি তথা করোনা ভাইরাস(কোভিট-১৯) সংকটে তাদের সাফল্যের কথা ও বর্তমান রাজবাড়ী জেলার দায়িত্বপ্রাপ্ত কমান্ড্যান্টের নেওয়া পদক্ষেপ ভূয়সী প্রশংসা করেন এবং তিনি ভবিষ্যতে আনসার সদস্যদের পেশাদারিত্ব ধরে রাখার জন্য আহব্বান জানান। সভাপতি রাশেদুজ্জামান বর্তমান করোনা সংকট মোকাবেলাসহ আরো নানাবিধ দিক-নির্দেশনামুলক কথা বলেন এবং আনসার ভিডিপি সদস্য-সদস্যাদের কে আরো দায়িত্ব- কর্তব্য সততা ও নিষ্ঠার সহিত দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন। তিনি আরো বলেন বাইসাইকেল বিতরনের ফলে রাজবাড়ী জেলার তৃণমুল পর্যায়ে আনসার ভিডিপি সদস্যদের কাজের গতিশীলতা আরো বৃদ্ধি পাবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg