শিরোনাম
পাংশায় বিদেশি রিভলবার ও ৮ রাউন্ড গুলিসহ কালা মানিক আটক রাজবাড়ীতে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ৫ লাখ টাকা জরিমানা রাজবাড়ীতে নৌকা বাইচের ফাইনালে সংঘর্ষ, ডুবে গেল ৮০ মাঝি-মাল্লাবাহী নৌকা গোয়ালন্দে লোটাস কলেজিয়েট স্কুলের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা রাজবাড়ীতে রোহান হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ রাজবাড়ীতে দুই দিনব্যাপী বাংলা উৎসবের উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী পাংশায় আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন

মুক্তিযুদ্ধের ৮ নং সেক্টর কমান্ডার চলে গেলেন না ফেরার দেশে

স্টাফ রিপোর্টার / ২৯৪১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০

0Shares

মুক্তিযুদ্ধের ৮ নং সেক্টর কমান্ডার লে.কর্ণেল আবু ওসমান চৌধুরী আজ সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহে ওয়া নিল্লাহি রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

উল্লেখ্য, রাজবাড়ী জেলা মুক্তিযুদ্ধের সময় ৮ নং সেক্টরের অন্তর্ভুক্ত ছিল। তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ৮ নং সেক্টরে অসিম সাহসিকতার সাথে নেতৃত্ব দেন। তিনি ১৯৭১ সালে যুদ্ধকালীন সময়ে মুজিব নগর সরকার গঠনেও বিশেষ ভূমিকা রাখেন।
১৯৭৫ সালে নভেম্বরে দেশের প্রতি দায়িত্ব পালন কালে নিজের স্ত্রীকে হারান। মৃত্যুকালে তিনি ২ কন্যা ও আত্মীয় পরিজন রেখে গেছেন।
আজ বাদ আসর সেনা কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজার নামাজ শেষে তাকে বনানী সেনা কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

তার মৃত্যুতে শোকা প্রকাশ করেন স্বাধীন বাংলাদেশের প্রথম সেনা প্রধান ও সেক্টর কমান্ডারস্ ফোরামের সভাপতি মেজর জেনারেল কে এম সফিউল্লাহ (বীর উত্তম) এবং ফোরামের মহাসচিব মুক্তিযোদ্ধা, লেখক এবং সাংবাদিক হারুন হাবীব।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg