শিরোনাম
পাংশায় বিদেশি রিভলবার ও ৮ রাউন্ড গুলিসহ কালা মানিক আটক রাজবাড়ীতে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ৫ লাখ টাকা জরিমানা রাজবাড়ীতে নৌকা বাইচের ফাইনালে সংঘর্ষ, ডুবে গেল ৮০ মাঝি-মাল্লাবাহী নৌকা গোয়ালন্দে লোটাস কলেজিয়েট স্কুলের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা রাজবাড়ীতে রোহান হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ রাজবাড়ীতে দুই দিনব্যাপী বাংলা উৎসবের উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী পাংশায় আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন

প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার দুর্দান্ত জয়

স্টাফ রিপোর্টার / ৫৩৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০

0Shares

অস্ট্রেলিয়া টি ২০ সিরিজে তেমন একটা সুবিধা না করতে পারলেও ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেটা শুরু করলো দুর্দান্ত জয় দিয়ে।

ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে টস জিতে বোলিং এর সিধান্ত নেয় ইংলিশরা।ওয়ারনারকে ৬ রানে ও অ্যারন ফিঞ্চকে ১৬ রানে ফিরিয়ে দিয়ে ভালো একটা শুরু করে ইংল্যান্ড।এরপর আবার দলীয় ৮০ রানে আর নিজ ৪৩ রানে আউট হয়ে সাঁজঘরে ফিরে যান স্টোনিস।দলীয় মাত্র ১২৩ রানে ৫ টি উইকেট পড়ে যাওয়ায় থমকে যায় অস্ট্রেলিয়া আর খেলা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় ইংল্যান্ড।দল যখন বিপদে হাল ধরে মার্শ ও ম্যাক্সওয়েল।মার্শ স্ট্রাইক রোটেড করে খেললেও ম্যাক্সওয়েলন রানের চাকা সচল রাখছিল।ষষ্ট উইকেটে তারা দুজন ১২৬ রানের জুটি গড়ে।৬ টি ৪ মেরে ১০০ বলে ৭৩ রান করে মার্শ ,অন্য দিকে মাত্র ৫৯ বলে ৪ টি ৪ ও ৪ টি ৬ হাকিয়ে ৭৭ রান করে ম্যাক্সওয়েল।৫০ ওভার শেষে দলীয় সংগ্রহ ৯ উইকেটে ২৯৪ রান।

ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ৩০০ বলে ২৯৫ রান।তবে দ্বিতীয় ইনিংসের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে রাখে অস্ট্রেলিয়া।মাত্র ৫৭ রানে ৪ টি উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড।পরবর্তীতে সামাল দেওয়ার চেষ্টা করেন জনি বেয়ারস্টো ও স্যাম বিলিংস।শতক হাকান স্যাম বিলিংস।তবে অস্ট্রেলিয়ার বোলারদের হাত থেকে রক্ষ্যা পেলো না ইংলিশ ব্যাটসম্যানরা।জাম্পা ও হ্যাজলউডের দুর্ধর্ষ বোলিংয়ে ১৯ রানে অসাধারণ জয় পায় অস্ট্রেলিয়া।

স্কোর
অস্ট্রেলিয়া ২৯৪/৯ (৫০ ওভার)
ম্যাক্সওয়েল ৭৭, মার্শ ৭৩, স্টয়নিস ৪৩
উড ৩/৫৪, আর্চার ৩/৫৭, রশিদ ২/৫৫

ইংল্যান্ড ২৭৫/৯ (৫০ ওভার)
বিলিংস ১১৮, বেয়ারস্টো ৮৪,মরগান ২৩
জাম্পা ৪/৫৫, হ্যাজলউড ৩/২৬

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg