শিরোনাম
গোয়ালন্দে লোটাস কলেজিয়েট স্কুলের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা রাজবাড়ীতে রোহান হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ রাজবাড়ীতে দুই দিনব্যাপী বাংলা উৎসবের উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী পাংশায় আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

গোয়ালন্দে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে স্বেচ্ছাসেবক লীগ নেতার টাকা আত্মসাৎ ও মারপিট করার অভিযোগ

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৭৩৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ২৮ আগস্ট, ২০২১

0Shares

গোয়ালন্দ (রাজবাড়ী)প্রতিনিধি

গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর বিরুদ্ধে ১ লক্ষ টাকা আত্মসাৎ ও টাকা চাওয়ার অপরাধে তাকে মারপিট করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে উজানচর ইউনিয়ন ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. বাচ্চু মোল্লা।

ভুক্তভোগী স্বেচ্ছাসেবক লীগে নেতা মোঃ বাচ্চু মোল্লা (২৮) শনিবার দুপুরে সাংবাদিক সম্মেলন ডেকে এ অভিযোগ করেন। উপজেলার পূর্ব উজানচর নতুন ব্রীজ সংলগ্ন বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাচ্চু মোল্লা উজানচর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ভোলাই মাতবর পাড়ার নিজাম মোল্লার ছেলে।এর আগে গত ২৬ আগষ্ট এ বিষয়ে তিনি গোয়ালন্দ ঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করেন তিনি

সাংবাদিক সম্মেলনে বাচ্চু মোল্লা লিখিত বক্তব্যে বলেন, আমি পেশায় একজন পোল্ট্রি খামারি।পূর্ব পরিচয়ের সূত্র ধরে ২০ মাস আগে মোহাম্মদ আলী মোল্লা বালুর ব্যবসার কথা বলে তার কাছে ১ লক্ষ টাকা ধার চান। আমি সরল বিশ্বাসে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম নুরুল ইসলাম মন্ডলের মধ্যস্ততায় মোহাম্মদ আলীকে ১ লক টাকা প্রদান করি।কিন্তু শর্ত ছিল সে ব্যবসার লাভের একটা অংশ তাকে নিয়মিত প্রদান করবে। কিন্তু বহুবার সময় নিয়েও অদ্যাবধি সে আমাকে একটি টাকাও দেয়নি।

গত ২৬ আগষ্ট বৃহস্পতিবার বিকেল সারে ৪ টার দিকে গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকায় তার সাথে আমার দেখা হয়।এ সময় আমি তার কাছে পাওনা টাকার কথা বললে সে উত্তেজিত হয়ে ওঠে। আমি প্রতিবাদ করলে সে আমাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে। এতে আমার নাকমুখ দিয়ে রক্ত বের হতে থাকলে স্হানীয় কয়েকজন এগিয়ে এসে আমাকে উদ্ধার করে গোয়ালন্দ হাসপাতালে নিয়ে যায়। ।

এ সময় মোহাম্মদ আলী আমাকে হুমকি দিয়ে বলে ,আর কখনো টাকার কথা বললে সে আমাকে খুন করে ফেলবে।
এরপর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে ওইদিন রাতেই আমি গোয়ালন্দ ঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করি।

বাচ্চু আরো বলেন,আমি সততার সাথে এবং অনেক পরিশ্রম করে অর্থ উপার্জন করি।আমি আমার অর্থ ফেরত চাই। সেইসাথে তার উপর হামলার জন্য তিনি মোহাম্মদ আলীর বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী, প্রশাসন ও আওয়ামী লীগের কাছে বিচার দাবি করেন।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলি অভিযোগ অস্বীকার করে বলেন, আমাকে রাজনৈতিকভাবে সম্মান হানি করার জন্য এমন মিথ্যা অভিযোগ করা হয়েছে।বাচ্চু মোল্লা নামের কোন স্বেচ্ছাসেবক লীগের নেতাকে তিনি চেনেন না। কোনদিন দেখা বা কথাই হয়নি।টাকা-পয়সা লেনদেনের অভিযোগ ভিত্তিহীন। তবে তিনি উল্টো অভিযোগ করে বলেন, ওই ছেলেই তাকে শারিরীকভাবে লাঞ্চিত করেছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg