শিরোনাম
পাংশায় বিদেশি রিভলবার ও ৮ রাউন্ড গুলিসহ কালা মানিক আটক রাজবাড়ীতে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ৫ লাখ টাকা জরিমানা রাজবাড়ীতে নৌকা বাইচের ফাইনালে সংঘর্ষ, ডুবে গেল ৮০ মাঝি-মাল্লাবাহী নৌকা গোয়ালন্দে লোটাস কলেজিয়েট স্কুলের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা রাজবাড়ীতে রোহান হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ রাজবাড়ীতে দুই দিনব্যাপী বাংলা উৎসবের উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী পাংশায় আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন

এগিয়ে আনা হয়েছে জাতীয় দলের ক্রিকেটারদের করোনা টেস্টের তারিখ

স্টাফ রিপোর্টার / ৫০৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০

0Shares

শ্রীলঙ্কা সফর যতই ঘনিয়ে আসছে চ্যালেঞ্জটা যেন বেড়েই চলছে বাংলাদেশের জন্য। সেই চ্যালেঞ্জকে বাড়তি মাত্রা যোগ করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুই সাপোর্টিং স্টাফ সহ মোট তিন জনের কোভিড ১৯ ( করোনাভাইরাস) পজিটিভের খবর, যারা ইতিমধ্যে টাইগারদের বেশ কয়েকজনের সাথে সরাসরি কাজ করেছেন।

এই খবর পাওয়ার পরপরই নড়ে চড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুরুতে ২১ সেপ্টেম্বর থেকে ক্রিকেটারদের করোনা টেস্ট করানোর কথা থাকলেও তারা আজ ৭ সেপ্টেম্বর ও আগামীকাল ৮ সেপ্টেম্বর এই দুইদিন ক্রিকেটারদের নমুনা সংগ্রহ করবেন। এই দুইদিন ক্রিকেটারদের সকল প্রকার ব্যাক্তিগত অনুশীলন বন্ধ রাখা হয়েছে।

শ্রীলঙ্কা সফরের আগে এই টেস্টে যাদের ফল নেগেটিভ আসবে তারা অনুশীলন আবার শুরু করতে পারবে ও যাদের ফল পজিটিভ আসবে তাদের কোয়ারেন্টাইনে পাঠানো হবে। তবে শতভাগ সুস্থতা নিয়েই সফরের উদ্দেশ্যে রওনা দিতে চায় বিসিবি।

মারুফ হোসেন।। ঢাকা

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg