শিরোনাম
পাংশায় বিদেশি রিভলবার ও ৮ রাউন্ড গুলিসহ কালা মানিক আটক রাজবাড়ীতে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ৫ লাখ টাকা জরিমানা রাজবাড়ীতে নৌকা বাইচের ফাইনালে সংঘর্ষ, ডুবে গেল ৮০ মাঝি-মাল্লাবাহী নৌকা গোয়ালন্দে লোটাস কলেজিয়েট স্কুলের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা রাজবাড়ীতে রোহান হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ রাজবাড়ীতে দুই দিনব্যাপী বাংলা উৎসবের উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী পাংশায় আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন

ইউরোপের স্বপ্নে বিভোর সড়কেই বিলীন, লাশ হয়ে ফিরলেন ছাতকের মিজান

স্টাফ রিপোর্টার / ৫৪৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০

0Shares

ইউরোপের চোখ ধাঁধানো জীবনের স্বপ্নে বিভোর হয়ে দালালের খপ্পরে পড়ে অবশেষে লাশ হয়ে দেশে ফিরেছে ছাতকের মিজানুর রহমান (৩০)। সে উপজেলার কালারুকা ইউনিয়নের মাধবপুর গ্রামের আসিদ আলীর ছেলে। রবিবার (০৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় গ্রীস থেকে তার লাশ এসে দেশে পৌছেছে।

জানা যায়, গত ৫ আগস্ট ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মিজানুর রহমান উন্নত জীবনযাপনের লক্ষ্যে আরব আমিরাত থেকে তুরস্ক হয়ে অবৈধভাবে গ্রীস যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় প্রাণ হারায়। পরবর্তীতে ১৬ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মিজানের এক বন্ধুর স্ট্যাটাসের মাধ্যমে তার মৃত্যুর খবর পায় পরিবারের লোকজন। প্রায় তিন বছর আগে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমায় মিজানুর রহমান। সেখান থেকে সে রুহুল আমিন নামের এক দালালের প্ররোচনায় ইউরোপের স্বপ্নে বিভোর হয়ে যাত্রা শুরু করে গ্রীসের উদ্দেশ্যে। লক্ষ্যে পৌছানোর আগেই স্বপ্ন ভঙ্গ হয় তার। সড়ক দূর্ঘটনায় উত্তর গ্রীসের আলেসান্দ্রোপলিতে সে মৃত্যুবরণ করে। মারা যাওয়ার প্রায় এক মাস পর স্থানীয় প্রবাসী কমিউনিটি ও বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় রোববার দেশে ফিরেছে তার লাশ। কফিনে বন্দী মিজানকে দেখে পুরো এলাকায় চলছে শোকের মাতম। শোকে কাতর হয়ে বারবার মূর্চা যাচ্ছেন মিজানের মা। মিজান ৫ আগস্ট মারা গেলেও আজই প্রথম তিনি জানতে পেরেছেন তার ছেলে আর জীবিত নেই। রবিবার রাত সাড়ে আটটায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মিজানুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে।

সুনামগঞ্জ(ছাতক) প্রতিনিধি

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg