শিরোনাম
বেকার যুবকদের কর্মসংস্থানে পাংশায় গরু মোটাতাজাকরণ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন রাজবাড়ীতে ট্রাক দিয়ে পথরোধ করে ১১টি গরু ডাকাতি, আহত দুই ব্যবসায়ী গোয়ালন্দ সরকারি কামরুল ইসলাম কলেজে ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, সমালোচনার মুখে ফেরত ৩০০ টাকা রাজবাড়ীতে টিআরসি নিয়োগের প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন, দালাল থেকে সতর্ক করলেন পুলিশ সুপার পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ আইয়ুব আলী ওএসডি, নতুন দায়িত্বে ড. আবদুল কুদ্দুস রাজবাড়ীতে টিআরসি নিয়োগে মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রার্থী বাছাইয়ের নির্দেশ এসপির পাংশায় ইয়াবাসহ দুই ব্যক্তি আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড কালুখালীতে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ রাজবাড়ী সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি রমজান, সম্পাদক মজনু নিষিদ্ধ আওয়ামী লীগের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে এমপি হারুনের নেতৃত্বে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল

ইউএনও ওয়াহিদাকে ওএসডি, স্বামীকে স্বাস্থ্যসেবা বিভাগে বদলি

স্টাফ রিপোর্টার / ৫৬৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০

0Shares

সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

একই সঙ্গে তার স্বামী রংপুরের পীরগঞ্জের ইউএনও মো. মেজবাউল হোসেনকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগে বদলি করা হয়েছে।

গত বুধবার (১৬ সেপ্টেম্বর) এই বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

এর আগে গত ২ সেপ্টেম্বর দিবাগত গভীর রাতে দিনাজপুরের ঘোড়াঘাটের সরকারি বাসভবনে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী। ওয়াহিদা খানমের মাথায় হাতুরি দিয়ে আঘাত করা হয়। তাকে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রংপুরে একটি ক্লিনিকে আইসিইউতে নেয়া হয়। সেখানে থেকে ৩ সেপ্টেম্বর দুপুরে হেলিকপ্টারে অচেতন অবস্থায় ওয়াহিদা খানমকে ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালে ভর্তি করা হয়।

৩ সেপ্টেম্বর রাতে তার মাথায় অস্ত্রোপচার হয়। ধীরে ধীরে তার অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ওয়াহিদা খানমের বাবাকেও ঢাকায় নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

সূত্র:Jagonews24.com

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg