শিরোনাম
গোয়ালন্দে চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখমের অভিযোগ। দৌলতদিয়া টার্মিনালে নানা খাতে অর্থ আদায়, প্রশ্নের মুখে পরিবহন ব্যবস্থাপনা গোয়ালন্দে স্কুলের গাছ বিক্রিকে কেন্দ্র করে তোলপাড়, অভিযোগ ক্লাব সভাপতি ও বিএনপি নেতার বিরুদ্ধে ঈদ উপলক্ষে রাজবাড়ীতে ওয়ান নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত রাজবাড়ীতে মাদক নির্মূলে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী খৈয়ম গোয়ালন্দে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ দৌলতদিয়ায় আবারও ‘ডিপার্চার চার্জ’ আতঙ্ক বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি দৌলতদিয়া ঈদযাত্রা প্রস্তুতি সভায় প্রশাসনকে প্রচ্ছন্ন হুমকি বাস মালিক নেতার

আইপিএলের সূচী প্রকাশ

স্টাফ রিপোর্টার / ৫১৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০

0Shares

অবশেষে আইপিএলের লিগ পর্যায়ের সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই। শঙ্কা থাকলেও, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। ১৯ সেপ্টেম্বর আবুধাবিতে ম্যাচটির মাধ্যমে শুরু হবে আইপিএলের ১৩তম সংস্করণ।পরদিনই টুর্নামেন্ট চলে যাবে দুবাইয়ে। ২০ সেপ্টেম্বর দিল্লী ক্যাপিটালসের মুখোমুখি হবে কিংস ইলেভেন পাঞ্জাব। এর পরদিন সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে লড়বে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

শারজায় এবারের আইপিএলের ১ম ম্যাচ অনুষ্ঠিত হবে ২২ সেপ্টেম্বর। মুখোমুখি লড়বে রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস আসরের ২৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাইয়ে, ২০ টি ম্যাচ হবে আবুধাবিতে আর ১২ টি ম্যাচ অনুষ্ঠিত হবে শারজায়। দিনে ২টি করে ম্যাচ শুরু হবে ৩ অক্টোবর থেকে। সবমিলিয়ে মোট ১০ দিন দু’টো করে ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো শুরু হবে আরব আমিরাত সময় দুপুর ২টা ও সন্ধ্যা ৬টায়।লিগ পর্যায়ের খেলা চলবে ৪৬ দিন। লিগের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে শারজায়, লড়বে সানরাইজার্স হায়দ্রাবাদ ও মুম্বাই ইন্ডিয়ান্স।তবে লিগপর্যায়ের সূচি প্রকাশ করা হলেও, প্লে অফ এবং ফাইনালের সূচি এখনো প্রকাশ করা হয়নি।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg