শিরোনাম
বালিয়াকান্দিতে গাঁজা গাছসহ কথিত মাদক কারবারি গ্রেপ্তার তৃষ্ণার্ত ট্রেনযাত্রীদের পাশে মানবতার ফেরিওয়ালা মুন্নু শেখ, সম্মাননা দিল কালুখালী উপজেলা প্রশাসন রাজবাড়ীতে স্বাধীনতা প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত গোয়ালন্দে ১০৫০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার রাজবাড়ীতে নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান গোয়ালন্দ ঘাট থানার ওসি সফিকুল ইসলামের রাজবাড়ীতে নানা আয়োজনে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজবাড়ীতে নবজাতকের মরদেহ ঘিরে চাঞ্চল্য, মামা শ্বশুরের বিরুদ্ধে দাফন না করার অভিযোগ গোয়ালন্দে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর শুভ উদ্বোধন

নিয়ন্ত্রণ হারিয়ে পাংশায় যাত্রীবাহী বাস খাদে ১৫ জন আহত

স্টাফ রিপোর্টার / ১০৫৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০

0Shares

আজ শুক্রবার ২৮ আগস্ট ২০২০ কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের পাংশা মৈশালা বাসস্ট্যান্ডের পাশে পল্লী বিদ্যুতের সাব-গ্রিড স্টেশনের সামনে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে যায়।

আজ সকাল ১১ টার দিকে কুষ্টিয়া থেকে দৌলতদিয়া ঘাটগামী একটি লোকাল পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে পাংশা পল্লী বিদ্যুতের সাব-গ্রিড স্টেশনে সামনে খাদে উল্টে পড়ে এতে নারী-পুরুষসহ ১৫ জন যাত্রী আহত হয়।

খবর পেয়ে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস ও পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেন ঘটনাস্থলে উপস্থিত হন। পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার মো: রয়েল আহমেদের নেতৃত্বে কর্মীরা দুর্ঘটনা কবলিত বাস থেকে আহতদের উদ্ধার করে পাংশা হাসপাতালে নিয়ে যান।
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইউএনও বিপুল চন্দ্র দাস, ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: জিয়াউল হোসেন আহতদের চিকিৎসার বিষয়ে খোঁজ-খবর নেন

পাংশা প্রতিনিধি।।
আলামিন হোসেন শাকির

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg