শিরোনাম
গোয়ালন্দে চার প্রতিবন্ধীর পাশে ইউএনও সাথী দাস সংবাদ প্রকাশের পরই দ্রুত পদক্ষেপ রাজবাড়ীর পাংশায় মাদকবিরোধী অভিযান: তিনজন গ্রেফতার, জরিমানাসহ বিভিন্ন মেয়াদে সাজা গোয়ালন্দে র‌্যাব-১০ এর সফল অভিযান, ২০ কেজি গাঁজাসহ আটক ৩ মহান মে দিবসে গোয়ালন্দে শ্রমিক দলের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গোয়ালন্দে একই পরিবারের চারজন প্রতিবন্ধী, জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন গোয়ালন্দ ঘাট থানার পাশে জুয়েলার্সে চুরি, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ গোয়ালন্দে প্রধান শিক্ষকের সঙ্গে অসদাচরণের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ গোয়ালন্দে দুই স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, অটোরিকশা চালক গ্রেফতার স্ট মেয়েকে নিয়ে দোকানে যাওয়ার পথে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত কন্যা রাজবাড়ীতে ৩৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মৎস সপ্তাহ উপলক্ষ্যে পোনা অবমুক্ত করলেন রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী

স্টাফ রিপোর্টার / ৫১২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০

0Shares

আজ ২৩ জুলাই, বৃহস্পতিবার “জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০” উপলক্ষে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী জনাব আলহাজ্ব কাজী কেরামত আলী রাজবাড়ী সরকারী কলেজ লেকে পোনা মাছ অবমুক্ত করে জেলায় এ কর্মসূচী উদ্বোধন করেন।

‘মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী-সমৃদ্ধ দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সকালে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রাজবাড়ী সরকারি কলেজ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা ছাড়েন রাজবাড়ী-১ আসনের সাংসদ ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ কাজী কেরামত আলী। এ সময় আরও উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. ইমদাদুল হক বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সালাহ উদ্দিন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান, জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল ও অন্যান্যরা।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg