শিরোনাম
গোয়ালন্দ মোড়ে ফিলিং স্টেশনে তেল বিতরণে শৃঙ্খলা নিশ্চিতে প্রশাসনের মনিটরিং, ৮ জনকে জরিমানা গোয়ালন্দ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শামসু রিপোর্টার আর নেই দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ‘তিন তাস’ ফাঁদ জুয়ার আড়ালে সংঘবদ্ধ ছিনতাই-ডাকাতি, আতঙ্কে যাত্রী ও চালকরা গোয়ালন্দে কফিল ফিলিং স্টেশনে তেল বিতরণে শৃঙ্খলা নিশ্চিতে প্রশাসনের মনিটরিং, ৩ জনকে জরিমানা রাজবাড়ীতে ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেফতার একাধিক মামলার আসামি হালিম দৌলতদিয়া পুরাভিটায় মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড রাজবাড়ীতে কৃষক কার্ড বিতরণ: নতুন পথে কৃষি খাত রাজবাড়ীতে পহেলা বৈশাখ উপলক্ষে পুলিশ সুপারের শুভেচ্ছা বার্তা রাজবাড়ীতে রিকশাচালক লিটন খার মরদেহ উদ্ধার, রহস্যজনক মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য গোয়ালন্দে ভূমি অফিসে গ্রিল কেটে চুরির চেষ্টা, তছনছ রেকর্ডরুম

বাস-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৬

স্টাফ রিপোর্টার / ৫২৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ২২ আগস্ট, ২০২০

0Shares

ঢাকা-ময়মনসিংহ মহা সড়কে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে একই পরিবারের চারজনসহ ছয়জন নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে (শনিবার) সকাল সোয়া ৯টার দিকে ভালুকা সরকারী কলেজের সামনে। ঘটনাস্থলেই চালকসহ প্রাইভেটকারে সবাই মারা যায়। আহত হয় বাসের ১৫ যাত্রী।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলা সদরের সরকারী কলেজের সামনে একটি প্রাইভেটকার ইউটার্ন নেয়ার সময় হালুয়াঘাট থেকে ছেড়ে আসা ইমাম পরিবহনের একটি বাস প্রাইভেটকারটিকে চাপা দেয়। এসময় প্রাইভেটকারটি বাসের নিচে ঢুকে যায়। এতে একই পরিবারের চারজন ও চালকসহ ছয়জন নিহত হন।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, গাজীপুরের হোতাপাড়া থেকে মনির হোসেন প্রাইভেটকারে করে ত্রিশালের বাবার বাড়িতে যাচ্ছিলেন হাসনা বেগম, তার বোন নাজমা খাতুন, ছেলে হাসিবুল, শ্বাশুরী জান্নাতি বেগম ও প্রতিবেশী বিল্লাল। পথে ভালুকা উপজেলা সদরে প্রাইভেটকারটি ইউটার্ন নেয়ার সময় ঢাকাগামী ইমাম পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালকসহ প্রাইভেটকারে সবাই মারা যায়। আহত হয় বাসের ১৫ যাত্রী।

নিহত প্রাইভেটকারের যাত্রীরা হলেন গাজীপুর জেলার জয়দেবপুর থানার রদ্দৌপুর গ্রামের আ. করিমের স্ত্রী হাসনা আক্তার (৩০), হাসনার শিশু ছেলে হাছিবুল (৪), মৃত আ. মান্নানের স্ত্রী জান্নাতী বেগম (৬০), হযরত আলীর মেয়ে নাজমা বেগম (২৬), ত্রিশাল উপজেলার দরিরামপুরের আ. সালামের ছেলে বিল্লাল হোসেন(৪৯) ও ড্রাইভার মোহাম্মদ আলীর ছেলে মনির হোসেন (৩০)।

দূর্ঘটনার খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মী ও পুলিশ প্রাইভেটকারটির বিভিন্ন অংশ কেটে একঘন্টা চেষ্টা করে নিহতদের লাশ উদ্ধার করেন। উদ্ধার কাজ করার কারনে ঢাকা-ময়মনসিংহ মহা সড়কের এক পাশে প্রায় ২ঘন্টা যান চলাচল বন্ধ ছিল।

ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাইভেটকারের ছয় যাত্রীকে মৃত অবস্থায় উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে লাশ হস্থান্তর করি। আহত পনের জনকে ভালুকা সরকারী হাসপাতালে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

ভালুকা হাইওয়ে পুলিশের ইনচার্জ জহির উদ্দিন মোহাম্মদ তৈমুর আলী জানান, নিহতদের লাশ ভালুকা ফাঁড়িতে রাখা হয়েছে। ঘাতক বাসটি জব্দ করে ফাঁড়িতে রাখা হয়েছে।

ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন জানান, ‘ইমাম পরিবহনের একটি বাসের সাথে প্রাইভেট কারের সংঘর্ষে ঘটনাস্থলেই একই পরিবারের চারজনসহ ছয়জন নিহত হয়েছেন। বাসের চালক পলাতক রয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg