শিরোনাম
রাজবাড়ীর পাংশায় স্থাপিত হচ্ছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) রাজবাড়ীর পাংশায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার। রাজবাড়ীর পাংশায় ২ কেজি গাঁজা, ইয়াবা ও তাজা কার্তুজসহ দুইজন গ্রেপ্তার রাজবাড়ীতে ‘কৃষক কার্ড’ কার্যক্রম শুরু, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে কৃষি বিভাগ জুলাই শহীদ দিবসে রাজবাড়ীতে জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি, শহীদদের আত্মত্যাগ স্মরণ রাজবাড়ীর কালুখালীতে মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কৃষকের রাজবাড়ীতে নানা আয়োজনে পালিত ‘জুলাই শহীদ দিবস। কালুখালীতে জেলা প্রশাসকের দিনব্যাপী সফর: সরকারি সেবা, শিক্ষা, স্বাস্থ্য ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিদর্শন গোয়ালন্দে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তা বিতরণ রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন রাজবাড়ী গোয়ালন্দের ইরাক প্রবাসী কামাল

স্টাফ রিপোর্টার / ১৫৮১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ২৫ জুলাই, ২০২০

0Shares

স্টাফ রিপোর্টার||

ইরাকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কামাল মোল্লা নামে রাজবাড়ীর এক প্রবাসী মারা গিয়েছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৫০ বছর।

শুক্রবার (২৪ জুলাই) ইরাকের নাজাতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
কামাল রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ১ নং ওয়ার্ডের বাসিন্দা। করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ছেলের বন্ধু রবিউল আরিফ।

মৃত্যুর সময় তিনি তার পরিবারে স্ত্রী, কন্যা ও দুই পুত্র রেখে যান। উল্লেখ্য, তিনিই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।

কামাল দীর্ঘ ১২ বছর যাবত ইরাকের নাজাত শহরে অবস্থান করে আসছেন। চলতি মাসের ১৭ তারিখে কামালের শরীরে করোনাভাইসের লক্ষণ ও উপসর্গ দেখা দেয়। পরবর্তীতে নমুনা সংগ্রহ করার পর রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। আক্রান্ত হওয়ার পর তার শারিরীক অবস্থার আরো অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। এর মধ্যেই শনিবার তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সম্ভাব্য আগামী ২৬ জুলাই তাকে ওই শহরেরই হযরত আলী মাজারে দাফন করা হবে।

কামালের মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও প্রতিবেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg