শিরোনাম
পাংশায় সরকারবিরোধী অপপ্রচারের অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার পাংশায় ট্যাপেন্টাডলসহ ৬ জনের কারাদণ্ড, ওয়ারেন্টভুক্ত আরও ২ আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ৭৬ পিস ইয়াবাসহ তরুণ দলের সাধারণ সম্পাদক গ্রেপ্তার রাজবাড়ীতে ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৭ দিনের কারাদণ্ড গোয়ালন্দে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন রাজবাড়ীতে ১০২ পিস ইয়াবাসহ হালিম মন্ডল গ্রেপ্তার গোয়ালন্দে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির শোভাযাত্রা গোয়ালন্দে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গোয়ালন্দে চুরির উপদ্রব বাড়ায় আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ। রাজবাড়ীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল

পাংশায় ট্যাপেন্টাডলসহ ৬ জনের কারাদণ্ড, ওয়ারেন্টভুক্ত আরও ২ আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ২৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর পাংশায় অভিযান চালিয়ে অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ছয়জনকে আটক করেছে পাংশা মডেল থানা পুলিশ।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া পৃথক অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে পাংশা উপজেলার মাগুরাডাঙ্গী এলাকায় অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ছয়জনকে আটক করা হয়।

আটকৃত ব্যক্তিরা হলেন,পাংশা উপজেলার মৈশালা গ্রামের মো. সিদ্দিক সরদারের ছেলে সাফায়েত হোসেন (২২), মাগুরাডাঙ্গী গ্রামের ওহাব শেখের ছেলে মো. সাঈদ শেখ (২০), কুড়াপাড়া গ্রামের মৃত সিদ্দিক মন্ডলের ছেলে মো. জারমান মন্ডল (৩২), মাগুরাডাঙ্গী গ্রামের মো. মাজেদ মোল্লার ছেলে মো. মোহন মোল্লা (২৬), একই গ্রামের মৃত ছামসুদ্দিন শেখের ছেলে মো. আক্কাছ শেখ (২৬) এবং কালুখালী উপজেলার হাটগ্রাম গ্রামের মো. শাহাদত বিশ্বাসের ছেলে মো. সাগর বিশ্বাস (২২)।

পুলিশ সূত্রে জানা যায়, আটকের পর বিষয়টি পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি)কে জানানো হয়। পরে তিনি মোবাইল কোর্ট পরিচালনা করে আটক ছয়জনকে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

অন্যদিকে, পৃথক অভিযানে পাংশা উপজেলার চরঝিকড়ী এলাকা থেকে দুটি জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. লিটন প্রামাণিক (৩০) এবং একটি সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রিয়াজ উদ্দিনকে (৬০) গ্রেপ্তার করে পুলিশ ।

গ্রেপ্তার লিটন প্রামাণিক চরঝিকড়ী গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের সেনগ্রামপাড়া এলাকার বাসিন্দা। তিনি মো. আবুল কালাম প্রামাণিকের ছেলে। অপর আসামি রিয়াজ উদ্দিন একই গ্রামের  মৃত খোরশেদ প্রামাণিকের ছেলে।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান,ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে নিজ নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য  প্রত্যেককে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg