শিরোনাম
গোয়ালন্দ মোড়ে ফিলিং স্টেশনে তেল বিতরণে শৃঙ্খলা নিশ্চিতে প্রশাসনের মনিটরিং, ৮ জনকে জরিমানা গোয়ালন্দ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শামসু রিপোর্টার আর নেই দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ‘তিন তাস’ ফাঁদ জুয়ার আড়ালে সংঘবদ্ধ ছিনতাই-ডাকাতি, আতঙ্কে যাত্রী ও চালকরা গোয়ালন্দে কফিল ফিলিং স্টেশনে তেল বিতরণে শৃঙ্খলা নিশ্চিতে প্রশাসনের মনিটরিং, ৩ জনকে জরিমানা রাজবাড়ীতে ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেফতার একাধিক মামলার আসামি হালিম দৌলতদিয়া পুরাভিটায় মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড রাজবাড়ীতে কৃষক কার্ড বিতরণ: নতুন পথে কৃষি খাত রাজবাড়ীতে পহেলা বৈশাখ উপলক্ষে পুলিশ সুপারের শুভেচ্ছা বার্তা রাজবাড়ীতে রিকশাচালক লিটন খার মরদেহ উদ্ধার, রহস্যজনক মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য গোয়ালন্দে ভূমি অফিসে গ্রিল কেটে চুরির চেষ্টা, তছনছ রেকর্ডরুম

কালুখালীতে ট্রাকচাপায় এক পথচারী নিহত

স্টাফ রিপোর্টার / ৭৮৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ৯ আগস্ট, ২০২০

0Shares

৯ আগস্ট (রবিবার)  আনুমানিক ভোর ৫ :৫০মিনিটে রাজবাড়ী – কুষ্টিয়া মহাসড়কের দূর্গাপুর নামক স্থানে ট্রাক চাপায় হেমেলা বেগম (৫০) নামে একজন পথচারী নিহত হয়েছে।

তার বাড়ি রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের দামুকদিয়া গ্রামে। নিহত হেমেলা বেগম দামুকদিয়া গ্রামের ও গান্ধিমারা বাজারের ব্যবসায়ী মো. আব্দুল আজিজ মোল্লার স্ত্রী ।

নিহতের স্বজনেরা বলেন- তিনি ভোরে হাঁটতে বের হয়েছিলেন তখন পেছন দিক থেকে একটি ট্রাক এসে তাকে চাপা দেয় ঘটনাস্থলেই তিনি নিহত হোন।

গান্ধিমারা বাজার জামে মসজিদের ইমাম মাহমুদুল হাসান বলেন- মসজিদ থেকে বের হয়ে শুনতে পাই দূর্গাপুরে এক্সিডেন্ট হয়েছে। ঘটনাস্থলে গিয়ে দেখি এক মহিলাকে চাপা দিয়েছে একটি ট্রাক।

বিষয়টি নিশ্চিত করে
পাংশা হাইওয়ে থানার দায়িত্বরত অফিসার ইনচার্জ মো. লিয়াকত আলী বলেন ঘাতক ট্রাক চালককে গ্রেপ্তার করা হয়েছে ও মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হয়েছে।

আসাদুজ্জামান নূর ||

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg