শিরোনাম
কালুখালীতে চায়না দুয়ারী জাল তৈরির কারখানায় অভিযান, ৬ লাখ টাকার জাল জব্দ কালুখালীতে উন্নয়নমূলক কাজের তদারকি, ত্রুটি সংশোধনের নির্দেশ ইউএনও’র স্কুল ফাঁকি দিয়ে পুকুরে গোসল, স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ৪ শিক্ষার্থীকে সতর্ক করল প্রশাসন গোয়ালন্দে বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল

রাজবাড়ীতে হাওয়া মেশিন বিস্ফোরণ: মিলনের হাত-পা ক্ষতবিক্ষত, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

স্টাফ রিপোর্টার / ১৬৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার:

রাজবাড়ীতে হাওয়া মেশিন (ভলকানাইজ) বিস্ফোরণে মো. মিলন (৫০) নামে এক ব্যক্তির দুই পা ও হাত মারাত্মকভাবে ক্ষতবিক্ষত হয়েছে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করেন।

শনিবার (২৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে রাজবাড়ী শহরের পশ্চিম ভবানীপুর এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের নুরু মিয়ার ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত মিলন রাজবাড়ী শহরের ধুঞ্চি গ্রামের মওলা ড্রাইভারের ছেলে।

প্রত্যক্ষদর্শী মো. মামুন সরদার জানান, একটি ট্রাক এসে মিলনের ভলকানাইজ দোকানের সামনে দাঁড়ায়। কিছুক্ষণ পর তারা গল্প করার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে দোকানের টিনের চাল উড়ে যায় এবং ধোঁয়ায় চারদিক অন্ধকার হয়ে যায়। পরে স্থানীয়রা ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় মিলনকে মাটিতে পড়ে থাকতে দেখেন। তার দুই পা ও হাতের মাংস ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়।

পরে দ্রুত তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মো. নুরুল ইসলাম আজম জানান, বিস্ফোরণে মিলনের দুই পা ও হাতের মাংস উড়ে গেছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার অবস্থা আশঙ্কাজনক। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, ভলকানাইজ দোকানগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার না করলে এমন দুর্ঘটনা আবারও ঘটতে পারে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg