শিরোনাম
গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে এইচএসসি নবীনদের বরণ রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় মিলনের যাবজ্জীবন পাংশায় দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির নেতাদের সঙ্গে ওসির মতবিনিময় গোয়ালন্দে শিশু ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেন নামজারি ফি ১,১৭০ টাকা, গোয়ালন্দে অতিরিক্ত অর্থ দাবি করলেই এসিল্যান্ডকে জানানোর আহ্বান রাজবাড়ীতে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়ের বিদায় বার্তা, পদ্মাকন্যা রাজবাড়ী হৃদয়ে থাকবে

গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার / ২০৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার ” সারা দেশের ন্যায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় শহীদ মুক্তিযোদ্ধা ফকীর মহিউদ্দিন আনছার ক্লাব প্রাঙ্গণে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করা হয়।

এরপর সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী নানা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, শিশু-কিশোরদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা ও অন্যান্য আয়োজন। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয় দিবসের কর্মসূচির সমাপ্তি ঘটে।

বিজয় দিবসের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মোল্লাসহ উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধাগণ, সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহাদৎ হোসেন, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মো. মমিনুল ইসলাম।

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনের প্রত্যয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

 

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg