শিরোনাম
দৌলতদিয়ায় আবারও ‘ডিপার্চার চার্জ’ আতঙ্ক বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি দৌলতদিয়া ঈদযাত্রা প্রস্তুতি সভায় প্রশাসনকে প্রচ্ছন্ন হুমকি বাস মালিক নেতার রাজবাড়ীতে চাকরি না পাওয়ার ক্ষোভে বিদ্যালয় মাঠ দখল করে পাট চাষের অভিযোগ গোয়ালন্দে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন গোয়ালন্দে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন গোয়ালন্দে স্কুল দপ্তরীর বিরুদ্ধে অনৈতিক সম্পর্ক ও ব্ল্যাকমেইলের অভিযোগ দৌলতদিয়া যৌনপল্লীতে নারীর রহস্য/জনক মৃ/ত্যু দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে গোয়ালন্দে মানববন্ধন অনুষ্ঠিত

মহান বিজয় দিবসে গিনেস রেকর্ড: আকাশে ইতিহাস গড়লেন রাজবাড়ীর বশির আহমেদ স্টাফ রিপোর্টার 

স্টাফ রিপোর্টার / ১৫৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার “মহান বিজয় দিবসের ৫৪ বছর পূর্তি উপলক্ষে আজ ১৬ ডিসেম্বর ঢাকার আকাশে সৃষ্টি হলো এক অনন্য ইতিহাস। ৫৪ জন সাহসী স্কাইডাইভার লাল-সবুজের জাতীয় পতাকা হাতে টিম বাংলাদেশ হিসেবে প্যারাজাম্পিং করে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখান।

এই গৌরবোজ্জ্বল অভিযানে অংশগ্রহণকারী ৫৪ জন স্কাইডাইভারের একজন ছিলেন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ও বিলহিজলি এলাকার কৃতি সন্তান বশির আহমেদ। সাহস, দেশপ্রেম ও আত্মবিশ্বাসের অনন্য প্রদর্শনের মাধ্যমে তিনি দেশের জন্য এই ঐতিহাসিক অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

জাতির বিজয়ের স্মরণীয় এই দিনে দেশের পতাকাকে আকাশে তুলে ধরে বশির আহমেদ শুধু ব্যক্তিগত সাফল্যই নয়, রাজবাড়ী জেলার জন্যও বয়ে এনেছেন গর্ব ও সম্মান। তার এই অর্জনে স্থানীয় জনপ্রতিনিধি, শুভানুধ্যায়ী ও এলাকাবাসী তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে তার সাহসিকতায় অনুপ্রাণিত হয়ে ভবিষ্যতে তরুণ প্রজন্ম দেশপ্রেম ও ইতিবাচক কাজে এগিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তারা।

রাজবাড়ীর এই গর্বিত সন্তান দেশের জন্য এমন ঐতিহাসিক মুহূর্তে অংশ নিয়ে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের নাম আরও একবার উজ্জ্বল করলেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg