শিরোনাম
দৌলতদিয়ায় আবারও ‘ডিপার্চার চার্জ’ আতঙ্ক বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি দৌলতদিয়া ঈদযাত্রা প্রস্তুতি সভায় প্রশাসনকে প্রচ্ছন্ন হুমকি বাস মালিক নেতার রাজবাড়ীতে চাকরি না পাওয়ার ক্ষোভে বিদ্যালয় মাঠ দখল করে পাট চাষের অভিযোগ গোয়ালন্দে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন গোয়ালন্দে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন গোয়ালন্দে স্কুল দপ্তরীর বিরুদ্ধে অনৈতিক সম্পর্ক ও ব্ল্যাকমেইলের অভিযোগ দৌলতদিয়া যৌনপল্লীতে নারীর রহস্য/জনক মৃ/ত্যু দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে গোয়ালন্দে মানববন্ধন অনুষ্ঠিত

গোয়ালন্দে জামায়াতে ইসলামী’র রুকন ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ১৯৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার:

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে রুকন ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলার আহম্মদ আলী গণগ্রন্থাগার হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী গোয়ালন্দ উপজেলা শাখার সেক্রেটারি এডভোকেট মোঃ মোশারফ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ফরিদপুর কেন্দ্রীয় অঞ্চলের কর্মপরিষদ সদস্য ও অঞ্চল সহকারী মোঃ দেলোয়ার হোসাইন।

বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর অঞ্চলের নির্বাচনী বিভাগের দায়িত্বশীল আবু হাদিস মোল্লা, জামায়াতে ইসলামী রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মোঃ নুরুল ইসলাম, রাজবাড়ী জেলা শাখার কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোঃ হেলাল উদ্দিন, গোয়ালন্দ পৌর শাখার আমীর মাওলানা জালাল উদ্দিন প্রামানিক, সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেদুল হাসান আক্কাস, দৌলতদিয়া ইউনিয়ন শাখার আমীর মাওলানা আনোয়ার হোসেন, সেক্রেটারি হাফেজ আবু সাঈদ সোহাগ, উজানচর ইউনিয়ন শাখার আমীর মাওলানা সামছুল হক, সেক্রেটারি নজরুল ইসলাম, ছোট ভাকলা ইউনিয়ন শাখার আমীর মোঃ ইমরান হোসেন এবং দেবগ্রাম ইউনিয়ন শাখার আমীর মাওলানা আব্দুল মালেক।

সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর শাখা থেকে প্রায় তিন শতাধিক রুকন ও কর্মী অংশগ্রহণ করেন।

 

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg