শিরোনাম
দৌলতদিয়ায় আবারও ‘ডিপার্চার চার্জ’ আতঙ্ক বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি দৌলতদিয়া ঈদযাত্রা প্রস্তুতি সভায় প্রশাসনকে প্রচ্ছন্ন হুমকি বাস মালিক নেতার রাজবাড়ীতে চাকরি না পাওয়ার ক্ষোভে বিদ্যালয় মাঠ দখল করে পাট চাষের অভিযোগ গোয়ালন্দে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন গোয়ালন্দে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন গোয়ালন্দে স্কুল দপ্তরীর বিরুদ্ধে অনৈতিক সম্পর্ক ও ব্ল্যাকমেইলের অভিযোগ দৌলতদিয়া যৌনপল্লীতে নারীর রহস্য/জনক মৃ/ত্যু দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে গোয়ালন্দে মানববন্ধন অনুষ্ঠিত

গোয়ালন্দে মিনিবার ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল সম্পন্ন

স্টাফ রিপোর্টার / ২৮৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় অনুষ্ঠিত হলো উজানচর রিয়াজউদ্দিন পাড়া যুব সমাজ ও স্টুডেন্ট সার্কেল আয়োজিত ১৩তম মিনিবার ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল।
শনিবার (২৩ আগস্ট) বিকেল ৫টায় দক্ষিণ উজানচর রিয়াজউদ্দিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
ম্যাচে মুখোমুখি হয় বসন্তপুর সবুজ সংঘ বনাম এল এস একাডেমী। নির্ধারিত সময়ে এল এস একাডেমী গোয়ালন্দ ১-০ গোলের ব্যবধানে বসন্তপুর সবুজ সংঘকে পরাজিত করে ফাইনালে ওঠে প্রথম দল হিসেবে।
খেলাটি পরিচালনা করেন গোয়ালন্দ ফুটবল একাডেমীর রেফারি সুলতান মাহমুদ সবুজ। সহকারী রেফারির দায়িত্বে ছিলেন কামরুল কাজী ও মোরশেদ।
এসময় উপস্থিত ছিলেন উজানচর ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি রেজাউল করিম রেজা গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা মো. সাজ্জাদ হোসেন সভাপতি মো. জাহিদুল ইসলাম সাবেক ফুটবলার নিজাম মোল্লা এছাড়াও টুর্নামেন্ট পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরা মাঠে উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ১৮ জুলাই এ টুর্নামেন্টের উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. আসলাম মিয়া।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব ও গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি মো. জাহিদুল ইসলাম জানান, ১৬ দলের অংশগ্রহণে এ বছরের আয়োজন হচ্ছে। আগামীকাল (২৪ আগস্ট) বিকেল ৫টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে গোয়ালন্দ সেভেন স্টার ক্লাব বনাম দিরাজতুল্লা মৃধা পাড়া ফুটবল একাদশ।

 

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg