শিরোনাম
রাজবাড়ীতে ডিবির অভিযানে ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ বাবা-ছেলে গ্রেফতার গোয়ালন্দে সাবেক বিএনপি নেতাদের স্বাক্ষরে বহিষ্কারাদেশ, প্রশ্নের মুখে সাবেক নেতারা গোয়ালন্দে ১২৮ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার দৌলতদিয়া যৌনপল্লিতে ডিবির অভিযান: ১০০ লিটার চোলাই মদসহ গ্রেফতার ১ গোয়ালন্দে স্বপ্ন কুড়ির উদ্যোগে সেরা তিন পুত্রবধূকে সম্মাননা গোয়ালন্দ ভূমি অফিসের চুরির মালামাল উদ্ধার না হওয়ায় ব্যাহত ভূমি সেবা গোয়ালন্দে সন্ত্রাসী হামলায় মুমূর্ষু যুবক, আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন দৌলতদিয়ায় বাস ডুবির ঘটনায় চালক, হেলপার ও সুপারভাইজার গ্রেপ্তার  বালিয়াকান্দিতে ডিএনসির অভিযানে গাঁজাসহ আটক ৬০ ঊর্ধ্ব বৃদ্ধ, মোবাইল কোর্টে জেল ও ৫০ হাজার টাকা জরিমানা পরিকল্পনা ছাড়াই গোয়ালন্দ আড়ৎপট্টিতে ড্রেন নির্মাণ, ভারি যান চলাচলে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা

গোল্ডেন লাইনের বাসে অতিরিক্ত ভাড়া আদায়: কালুখালীতে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

স্টাফ রিপোর্টার / ৮৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

0Shares

স্টাফ রিপোর্টার, 
রাজবাড়ীর কালুখালী উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অতিরিক্ত ভাড়া আদায় ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দুইটি পরিবহনকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকাল আনুমানিক ৪টা ৩০ মিনিটে উপজেলার চাদপুর এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে দেখা যায়, গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসে নির্ধারিত ভাড়ার তুলনায় প্রায় দেড় গুণ বেশি ভাড়া আদায় করা হচ্ছে। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় বাসটির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরবর্তীতে পরিবহন কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে।

এছাড়া আরেকটি লোকাল বাসে রেজিস্ট্রেশন, ফিটনেস, রুট পারমিট ও ট্যাক্স টোকেনসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় বাসটির সুপারভাইজারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন জানান, যাত্রীদের স্বার্থ রক্ষা এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg