শিরোনাম
রাজবাড়ীতে উন্নয়ন সমন্বয় কমিটির গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজবাড়ীতে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল অনলাইন সংবাদমাধ্যম এশিয়া পোস্ট পদ্মায় নৌপুলিশের অভিযানে ১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ১ গোয়ালন্দে প্রেমের ফাঁ/দে ফেলে স্কুলছাত্রীকে সংঘ/বদ্ধ ধর্ষ/ণের অভিযোগ রাজবাড়ীর পদ্মা নদীতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারসহ ৬২ জনকে জেলা পরিষদের অনুদান সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত মুরাদ, ১৬ দিন পর দেশে ফিরল মরদেহ রাজবাড়ীতে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মধু গ্রেফতার গোয়ালন্দে চার প্রতিবন্ধীর পাশে ইউএনও সাথী দাস সংবাদ প্রকাশের পরই দ্রুত পদক্ষেপ রাজবাড়ীর পাংশায় মাদকবিরোধী অভিযান: তিনজন গ্রেফতার, জরিমানাসহ বিভিন্ন মেয়াদে সাজা গোয়ালন্দে র‌্যাব-১০ এর সফল অভিযান, ২০ কেজি গাঁজাসহ আটক ৩

১৪ দিনের হোটেল কোয়ারেন্টাইন, প্রবাসীদের গুনতে হবে ৫৬ থেকে ৮০ হাজার টাকা

স্টাফ রিপোর্টার / ১৮৪৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১

0Shares

বাংলাদেশে চলমান লকডাউনের মধ্যে কাতারসহ আরোও চারটি দেশ থেকে প্রবাসীরা দেশে যাওয়ার সুযোগ পাচ্ছেন। তবে বাংলাদেশে যাওয়ার পরপরই প্রবাসীদেরকে বাধ্যতামূলক থাকতে হবে ১৪ দিনের হোটেল কোয়ারেন্টাইনে।

প্রবাসীদের কোয়ারেন্টাইন নিশ্চিত করার জন্য সরকার ২৮টি হোটেল নির্ধারণ করে দিয়েছে। এই হোটেলগুলোতে থাকতে হলে একেকজন প্রবাসীর খরচ হবে প্রতিদিন ৪-৫ হাজার টাকা।ফলে অধিকাংশ হোটেলে তিনবেলা খাবারসহ প্রতিদিন ৫ হাজার টাকা এবং খাবারছাড়া প্রতিদিন ৪ হাজার টাকা।

এই হিসেবে ১৪ দিনের কোয়ারেন্টাইনে খরচ হবে কমপক্ষে ৫৬ হাজার টাকা থেকে শুরু করে প্রায় ৮০ হাজার টাকা। অবশ্য হোটেল মালিকরা বলছেন, প্রবাসীদের খাতিরে ছাড় দিয়ে এই দাম ধরা হয়েছে।

সরকার নির্ধারিত ২৮ হোটেলের যে কোনো হোটেলে বুকিংয়ের জন্য ওই হোটেলের নাম্বারে হোয়াটসঅ্যাপে প্রবাসীর টিকেট এবং পাসপোর্ট কপি পাঠাতে হবে। অথবা ইমেইলে বা হোটেলের ওয়েবসাইট থেকে যোগাযোগ করা যাবে। বুকিং দেওয়ার সময় একদিনের ভাড়া অগ্রীম পরিশোধ করতে হবে।

এদিকে সরকারের বেধে দেওয়া এমন নিয়মে হতাশ প্রবাসী বাংলাদেশীরা। তাদের অনেকে মুঠোফোনে রাজবাড়ী টেলিগ্রাফকে জানান দেশে যাওয়ার টিকেট কাটতেই প্রায় অর্ধ লক্ষ টাকা লাগছে এর মদ্ধে আবার দেশে গিয়ে ৭০-৮০ হাজার টাকা কিভাবে ব্যবস্থা করবে এই নিয়ে বিপাকে আছেন তারা। এর মদ্ধে অনেকে আছেন যারা প্রবাস থেকে কাজের অভাবে সবকিছু হারিয়ে দেশে ফিরতে চাচ্ছেন তারা টিকেটের টাকাই ব্যবস্থা করতে হিমশিম খাচ্ছে এর মদ্ধে এই হোটেল খরচ কিভাবে দিবেন এ নিয়েই উদ্বেগ তারা। এবং তারা এ ব্যপারে প্রাবাসী কল্যাণ মন্ত্রণালয়েকে পুনরায় বিষয়টি বিবেচনা করতে অনুরোধ জানিয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg