শিরোনাম
রাজবাড়ীতে উন্নয়ন সমন্বয় কমিটির গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজবাড়ীতে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল অনলাইন সংবাদমাধ্যম এশিয়া পোস্ট পদ্মায় নৌপুলিশের অভিযানে ১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ১ গোয়ালন্দে প্রেমের ফাঁ/দে ফেলে স্কুলছাত্রীকে সংঘ/বদ্ধ ধর্ষ/ণের অভিযোগ রাজবাড়ীর পদ্মা নদীতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারসহ ৬২ জনকে জেলা পরিষদের অনুদান সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত মুরাদ, ১৬ দিন পর দেশে ফিরল মরদেহ রাজবাড়ীতে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মধু গ্রেফতার গোয়ালন্দে চার প্রতিবন্ধীর পাশে ইউএনও সাথী দাস সংবাদ প্রকাশের পরই দ্রুত পদক্ষেপ রাজবাড়ীর পাংশায় মাদকবিরোধী অভিযান: তিনজন গ্রেফতার, জরিমানাসহ বিভিন্ন মেয়াদে সাজা গোয়ালন্দে র‌্যাব-১০ এর সফল অভিযান, ২০ কেজি গাঁজাসহ আটক ৩

সড়ক দুর্ঘটনায় থেমে গেলো নতুন জীবনের স্বপ্ন

স্টাফ রিপোর্টার / ৮৩৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ৮ আগস্ট, ২০২০

0Shares

মাত্র পাঁচ দিন আগে মেহেদীর রঙে রাঙায়িত হয়ে নতুন জীবনের পথ চলা শুরু করেছিলেন আলাউদ্দিন শেখ। কিন্তু মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শিকার হয়ে থেমে গেলো নতুন জীবনের পথ চলা। আজ সকালে কালুখালী উপজেলার দামুকদিয়া গ্রামের বাড়ি থেকে কর্মস্থল ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্য মোটর সাইকেল যোগে যাত্রা করেন পথে সড়ক দুর্ঘটনায় শিকার হয়ে নিহত হোন।

আজ আনুমানিক সকাল সাড়ে দশটার দিকে ঢাকা- আরিচা মহাসড়কের কচমচ নামক এলাকায় পেছন দিক থেকে বাস এসে মোটর সাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই নিহত হোন রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার দামুকদিয়া গ্রামের মো. আমিন শেখের ছেলে আলাউদ্দিন শেখ (২৮)। আলাউদ্দিন শেখ একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন।

বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের কাছে লাশটি হস্তান্তরের চেষ্টা চলছে। মোটরসাইকেলটিকে ধাক্কা দেওয়া ঘাতক বাসটি আটকের চেষ্টা চলছে।
আসাদুজ্জামান নূর ।। রাজবাড়ী

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg