শিরোনাম
রাজবাড়ীর পাংশায় স্থাপিত হচ্ছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) রাজবাড়ীর পাংশায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার। রাজবাড়ীর পাংশায় ২ কেজি গাঁজা, ইয়াবা ও তাজা কার্তুজসহ দুইজন গ্রেপ্তার রাজবাড়ীতে ‘কৃষক কার্ড’ কার্যক্রম শুরু, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে কৃষি বিভাগ জুলাই শহীদ দিবসে রাজবাড়ীতে জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি, শহীদদের আত্মত্যাগ স্মরণ রাজবাড়ীর কালুখালীতে মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কৃষকের রাজবাড়ীতে নানা আয়োজনে পালিত ‘জুলাই শহীদ দিবস। কালুখালীতে জেলা প্রশাসকের দিনব্যাপী সফর: সরকারি সেবা, শিক্ষা, স্বাস্থ্য ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিদর্শন গোয়ালন্দে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তা বিতরণ রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

স্বাস্থ্যের সাবেক ডিজির গাড়ি চালকের ঢাকায় ২৪টি ফ্ল্যাট, ৩টি বাড়ি

স্টাফ রিপোর্টার / ৬২৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০

0Shares

স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজি আবুল কালাম আজাদের গাড়ি চালক আব্দুল মালেককে গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার রাত তিনটায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তার বিপুল সম্পদের সন্ধান পেয়েছে র‍্যাব।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, পাঁচ রাউন্ড গুলি, দেড় লাখ বাংলাদেশি জালনোট, একটি ল্যাপটপ ও মোবাইল উদ্ধার করা হয়। তাকে তুরাগ থানার অধীন কামারপাড়ায় (বামনেরটেক, বাসা নম্বর-৪২, হাজী কমপ্লেক্স) থেকে গ্রেপ্তার করা হয়।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদ সন্মেলনে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ জানায়, ঢাকায় তার ২৪টি ফ্ল্যাট রয়েছে। ধানমন্ডি, উত্তরাসহ বেশ কয়েকটি জায়গায় বিলাসবহুল ৭ তলা তিনটি বাড়ি আছে। ছেলের নামে তুরাগে ডেইরী ফার্ম করেছেন কোটি টাকা দিয়ে। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরে ২৭ জনকে বিভিন্ন পদে চাকুরি দিয়েছেন তিনি। তার বিরুদ্ধে দুদকেও অভিযোগ আছে।

তার বিরুদ্ধে সরেজমিন অনুসন্ধানে জানা যায়, তিনি তার এলাকায় সাধারণ মানুষকে অস্ত্রের মুখে জিম্মি করে শক্তির মহড়া ও দাপট দেখিয়ে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছেন এবং জনজীবন অতিষ্ঠ করে তুলেছেন। তার ভয়ে এলাকায় সাধারণ মানুষের মনে সর্বদা আতঙ্ক বিরাজ করে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, অবৈধ অস্ত্র ব্যবসা এবং জাল টাকার ব্যবসা করে আসছেন।

সূত্র: Channal24bd.tv

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg