শিরোনাম
রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল রাজবাড়ীর তিন উপজেলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত রাজবাড়ীর পাংশায় মাইক্রোবাস-ইজিবাইক সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫ গাজীপুরে আত্মগোপনে থাকা গণধর্ষণ মামলার পলাতক আসামি রায়হান গ্রেপ্তার গোয়ালন্দে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে সিগারেট বিক্রি: রাজবাড়ীতে মোবাইল কোর্টের অভিযান রাজবাড়ী সদর থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৫ জন গ্রেপ্তার রাজবাড়ীতে বুদ্ধি ও বাক প্রতিবন্ধীকে ধর্ষণচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে গাঁজা-ইয়াবাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে পানিতে ডুবে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু

সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

স্টাফ রিপোর্টার / ১৬৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

0Shares

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর পাংশায় শতাধিক সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীর মধ্যে বিনা মূল্যে বিভিন্ন প্রকারের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

শনিবার (২৮ জানুয়ার‌ি) বেলা সাড়ে ১২ টায় উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

প্রত্যেক শিক্ষার্থীকে একটি স্কুল ব্যাগ, তিনটি  খাতা, ৬টি কলম, একটি জ্যামিতি বক্সসহ বিভিন্ন শিক্ষা উপকরণ দেওয়া হয়।

পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস এম আবু দারদা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে এ শিক্ষা উপকরণ বিতরণ করেন রাজবাড়ি জেলার নবাগত জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আমিনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা সমবায় অফিসার মোঃ সাইফুল ইসলাম, পাংশা-কালুখালী শিক্ষা কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক ও উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুল আলম, পাংশা সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আওয়াবুল্লাহ ইব্রাহিমসহ বিভিন্ন স্কুল ও মাদ্রাসার প্রধান শিক্ষক মন্ডলী, শিক্ষা উপকরণ গ্রহণ কারী শিক্ষার্থী ও অবিভাবকগন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে নবাগত জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার বলেন, নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রতিটি শিক্ষার্থী পড়া লেখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। তাই প্রতিটি অভিভাবকের উচিত এই সময়ে সন্তানের প্রতি বিশেষ নজর দেওয়া। তাদের মোবাইল আসক্তি থেকে দূরে রাখা। তাহলেই জীবনে সাফল্য অর্জন করতে পারবে শিক্ষার্থীরা।

এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজ আমরা এখানে যারা বসে আছি সকলেই কঠোর অধ্যবসায়ের প্রমাণ দিয়েই এসেছি। তোমরাও ভাল করে পড়ালেখা করে আমাদের থেকে আরো বেশী দূর এগিয়ে যাবে এটা আমরা প্রত্যাশা করি।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg