শিরোনাম
রাজবাড়ীর পাংশায় স্থাপিত হচ্ছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) রাজবাড়ীর পাংশায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার। রাজবাড়ীর পাংশায় ২ কেজি গাঁজা, ইয়াবা ও তাজা কার্তুজসহ দুইজন গ্রেপ্তার রাজবাড়ীতে ‘কৃষক কার্ড’ কার্যক্রম শুরু, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে কৃষি বিভাগ জুলাই শহীদ দিবসে রাজবাড়ীতে জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি, শহীদদের আত্মত্যাগ স্মরণ রাজবাড়ীর কালুখালীতে মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কৃষকের রাজবাড়ীতে নানা আয়োজনে পালিত ‘জুলাই শহীদ দিবস। কালুখালীতে জেলা প্রশাসকের দিনব্যাপী সফর: সরকারি সেবা, শিক্ষা, স্বাস্থ্য ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিদর্শন গোয়ালন্দে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তা বিতরণ রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

সার্কেল ফাউন্ডেশনের উদ্যোগে কালুখালী ও মাছপাড়াতে মানবতার দেওয়াল

স্টাফ রিপোর্টার / ৮৮৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০

0Shares

অব্যবহৃত বা নতুন পুরাতন কাপড় সুবিধাবঞ্চিতদের জন্য রাস্তার দেয়ালে ঝুলিয়ে রাখার সুযোগ করে দিতে এই উদ্যোগ নিয়েছে শিক্ষা সেবা সচেতনতার ব্রত নিয়ে পথ চলা সংগঠন সার্কেল ফাউন্ডেশন।
যেখানে সামর্থ্যবানেরা সাধ্য অনুযায়ী শীতবস্ত্র বা কাপর প্রদান করবে এবং সুবিধাবঞ্চিত মানুষ চাইলেই সেখান থেকে তাদের প্রয়োজনীয় কাপড়টা নিয়ে যেতে পারবে নির্দ্বিধায়।

আজ সার্কেল ফাউন্ডেশনের উদ্যোগে রাজবাড়ী জেলার কালুখালী ও মাছপাড়াতে মানবতার দেওয়াল সাদৃশ্য মানুষের জন্য মানুষের উপহার নামের বুথ স্থাপন করা হয়।

কালুখালী রতনদিয়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের দেওয়ালে এবং মাছপাড়া বাজার রেলওয়ে স্টেশন সংলগ্নে এই মানবতার দেওয়াল তৈরি করা হয়।
এ সময় রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী এই উদ্যোগে সাধুবাদ জানান এবং মাছপাড়াতে মাসুদ বিশ্বাস নামের একজন সমাজকর্মী এই উদ্যোগ দেখে তার নিজের পরিহিত গেঞ্জি সেখানে দান করেন, তিনি আরো বলেন আমার বাড়ি অনেক কাপড় আছে সেগুলোও এখানে প্রদান করবো। এছারা স্থানীয় অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ এই কাজকে সাধুবাদ জানান।

এই সময়ে উপস্থিত ছিলেন রাজবাড়ী জনপ্রিয় ফেছবুক পেজের রাজবাড়ী সার্কেল এর সিনিয়র এডমিন জুবায়েদ হাসান রাকিব, এডমিন সুজন বিষ্ণু , শেহ্জাদুল হক অভি, এডিটর শাকির, আনিসুর, মডারেটর হৃদয়, বিপ্লব, এবং কালুখালী ও মাছপাড়ার রাজবাড়ী সার্কেল সদস্য জুয়েল, আশিকুর, শামীম, শিমুল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এদিকে সার্কেল ফাউন্ডেশনটির প্রতিষ্ঠাতা শামস্ সোহাগ মুঠোফোনে রাজবাড়ী টেলিগ্রাফ কে জানান, মানবতার দেওয়াল আজ কালুখালী ও মাছপাড়াতে তৈরি করা হয়ছে। খুব শীঘ্রই রাজবাড়ী সদর, পাংশা, গোয়ালন্দ, বালিয়াকান্দির বিভিন্ন স্থানে এই মানবতার দেওয়াল তৈরি করা হবে৷ তবে এই করোনা ভাইরাসের সতর্কতার জন্য আপনারা এই পোশাক গুলো ধুয়ে পরিধান করবেন। সার্কেল ফাউন্ডেশন করোনা কালীনে মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ , শিশুদের মাঝে খাবার, ঈদে খাদ্য সামগ্রী বিতরণ , শিক্ষার্থীদের উপহার, বৃষ্টিতে রিক্সা চালক ভ্যান চালকদের মাঝে রেইন কোর্ট বিতরন,বন্যার্ত দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ সহ বিভিন্ন সচেতনতামূলক কাজ করে যাচ্ছে। আগামীতেও সকল মানবিক কর্মকান্ডে নিজেদের সবটুকু দিয়ে পাশে থাকার প্রত্যয় জানিয়েছেন।

মানুষের জন্য মানুষের উপহার নামের বুথ স্থাপনের আয়োজন করেছেন সার্কেল ফাউন্ডেশন এবং বাস্তবায়নে রাজবাড়ী সার্কেল এবং যার মিডিয়া পার্টনার হিসাবে রয়েছেন অনলাইন সংবাদমাধ্যম রাজবাড়ী টেলিগ্রাফ।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg