শিরোনাম
সিন্ডিকেটের জিম্মায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স? অনিয়ম, আর্থিক দুর্নীতি ও হয়রানির অভিযোগের পাহাড় রাজবাড়ীতে ১০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজবাড়ী সদর থানার বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ৫ আসামি গ্রেপ্তার দৌলতদিয়ায় ভূমি অফিস চুরির ঘটনায় চোরাই মালামালসহ তিনজন আটক, উদ্ধার ডিভিআর ও মনিটর রাজবাড়ীতে পোল্ট্রি খামারে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে ঢুকে বস্তার নিচে চাপা পড়ে মৃত্যুর ধারণা গোয়ালন্দে পদ্মায় অভিযান, ১ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক ব্রিজের অভাবে গোয়ালন্দের কাউলজানিতে চরম দুর্ভোগ, জীবনের ঝুঁকিতে নদী পারাপার দৌলতদিয়া ফেরিঘাটের মাছের আড়তে সশস্ত্র হামলা, ২ লাখ ৭০ হাজার টাকা লুটের অভিযোগ কালুখালীতে মাদ্রাসা থেকে বের হয়ে নিখোঁজ ১০ বছরের ছাত্র আকরাম, সন্ধান চায় পরিবার রাজবাড়ীকে সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা: প্রতিমন্ত্রী খৈয়ম

সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন রাজবাড়ীর নবনিযুক্ত পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান

স্টাফ রিপোর্টার / ৫৪৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০

0Shares

আসাদুজ্জামান নুর ( রাজবাড়ী) :

রাজবাড়ী জেলার নবনিযুক্ত পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান রাজবাড়ীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় করেছেন।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল এগারোটায় রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় রাজবাড়ীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ বিভিন্ন বিষয়ে পুলিশ সুপারকে অবহিত করেন। এবং তার কর্মপরিকল্পনা জানতে চাইলে তিনি সবাইকে সাথে নিয়ে একটি সুন্দর রাজবাড়ী উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় রাজবাড়ীর সকল অভিভাবকদের উদ্দেশ্যে বলেন তারা যেনো তাদের সন্তানদের হাতে মোবাইল ফোন, মোটরসাইকেল ও সন্ধ্যার পরে বিনা প্রয়োজনে বাসার বাইরে যেতে দেন তিনি আহবান জানান।

এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন, সদর থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার, ডিআইও১ সাঈদুজ্জামান ও অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ। এছাড়া আরোও উপস্থিত ছিলেন রাজবাড়ীতে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg