স্টাফ রিপোর্টার,
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি গোয়ালন্দ উপজেলা শাখার পরিচিতি সভা ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ এপ্রিল) দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা হলরুমে সহকারী শিক্ষক সমিতির আয়োজনে এই পরিচিতি সভা ও নবীন বরণ অনুষ্ঠিত হয়।
সভায় সহকারী শিক্ষক সমিতি উপজেলা শাখার সভাপতি আব্দুল হালিম প্রামানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. কবির হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধরণ সম্পাদক মোশারফ আহমেদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, উপজেলা যুবদলের সদস্য সচিব সানোয়ার আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো.আবু সাঈদ মন্ডল, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নাছরিন নাহার, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-সম্পাদক মো. আবুল কাশেম বিদ্যুৎ, সহকারী শিক্ষক সমিতি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মকবুল হোসেন।
অনুষ্ঠানে বক্তারা, সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, শিক্ষক সমাজের অধিকার আদায়। শিক্ষকদের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।