শিরোনাম
রাজবাড়ীর পাংশায় স্থাপিত হচ্ছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) রাজবাড়ীর পাংশায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার। রাজবাড়ীর পাংশায় ২ কেজি গাঁজা, ইয়াবা ও তাজা কার্তুজসহ দুইজন গ্রেপ্তার রাজবাড়ীতে ‘কৃষক কার্ড’ কার্যক্রম শুরু, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে কৃষি বিভাগ জুলাই শহীদ দিবসে রাজবাড়ীতে জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি, শহীদদের আত্মত্যাগ স্মরণ রাজবাড়ীর কালুখালীতে মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কৃষকের রাজবাড়ীতে নানা আয়োজনে পালিত ‘জুলাই শহীদ দিবস। কালুখালীতে জেলা প্রশাসকের দিনব্যাপী সফর: সরকারি সেবা, শিক্ষা, স্বাস্থ্য ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিদর্শন গোয়ালন্দে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তা বিতরণ রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

“সঞ্জীবনী-প্রাণের উচ্ছ্বাসে” এর উদ্যোগে বন্যার্তদের মাঝে ফ্রী মেডিকেল ক্যাম্প

স্টাফ রিপোর্টার / ৯৪৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০

0Shares

আজ বৃহস্পতিবার (৬ আগষ্ট ২০২০) ‘সঞ্জীবনী-প্রাণের উচ্ছ্বাসে’ আয়োজিত সপ্তাহ ব্যাপী বন্যার্তদের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয় রাজবাড়ী জেলার দৌলতদিয়ার ৩৬ নম্বর যদুফকির পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে।
ফ্রি মেডিকেল ক্যাম্পে ডাঃ উম্মে কুলছুম সেতু, ডাঃ তাকিম সুলতানা লিমু, ডাঃ সাথি আক্তার এবং শরিফুল ইসলাম শরিফের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম বন্যার্তদের মাঝে চিকিৎসা সেবা প্রদান করেন। এসময় তারা হতদরিদ্র ও বন্যার্তদের মাঝে স্বাস্থ্য সেবা, মাস্ক বিতরণ এবং বিনামূল্যে ঔষধ প্রদান করেন। এতে অসহায় ও দুস্থ মানুষ উপকৃত হয়।

‘সঞ্জীবনী-প্রানের উচ্ছ্বাসে’ এর সভাপতি জুবায়ের আল মাসুম রাজবাড়ী টেলিগ্রাফ-কে বলেন, “অসহায় ও বন্যার্তদের ফ্রি স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।” তিনি আরো বলেন, “আমরা গোয়ালন্দ উপজেলার প্রত্যেক বানভাসি মানুষের মাঝে ধারাবাহিক ভাবে এই ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করবো।

এসময় উপস্থিত ছিলেন ‘সঞ্জীবনী-প্রানের উচ্ছ্বাসে’ এর প্রধান উপদেষ্টা মোঃ কামরুল ইসলাম। উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোঃ হুমায়ুন কবির। সাধারণ সম্পাদক, শরিফুল ইসলাম শরিফ। আরো উপস্থিত ছিলেন সুকুমার দাস, সাব্বির রহমান, সঞ্জয় দাস, রাশেদুল ইসলাম অপু, ওহেদুজ্জামান অপি, শামিম মৃধা সহ আরো অনেকে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg