শিরোনাম
গোয়ালন্দে মধ্যরাতের আগুনে পুড়ল অটোরিকশা, রান্নাঘর ও দুটি ছাগল গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবায় ভোগান্তি, ডাক্তার সংকট ও কর্মকর্তার অনুপস্থিতিতে বেহাল দশা অযত্ন-অবহেলায় ধ্বংসের পথে রাজবাড়ী কেন্দ্রীয় বাস টার্মিনাল কালুখালীতে এইচএসসি পরীক্ষায় মোবাইল ফোনসহ ধরা, বহিষ্কার ৫ পরীক্ষার্থী বালিয়াকান্দিতে গাঁজা গাছসহ কথিত মাদক কারবারি গ্রেপ্তার তৃষ্ণার্ত ট্রেনযাত্রীদের পাশে মানবতার ফেরিওয়ালা মুন্নু শেখ, সম্মাননা দিল কালুখালী উপজেলা প্রশাসন রাজবাড়ীতে স্বাধীনতা প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত গোয়ালন্দে ১০৫০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার রাজবাড়ীতে নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান

রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর: পরিস্থিতি পর্যবেক্ষণ করছে জাতিসংঘ

Lutfor Rahman / ৫৩৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০

0Shares

ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক মিয়া সেপ্পো বলেছেন রোহিঙ্গাদের ভাসানচরে পাঠানোর পরিস্থিতি জাতিসংঘ পর্যবেক্ষণ করছে। গতকাল শুক্রবার প্রায় এক লাখ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর কার্যক্রমের প্রথম ধাপে ১৬৪২ জনকে ভাসানচরে পাঠানো হয়েছে।

গতকাল শনিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে বক্তব্য রাখেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

মিয়া সেপ্পো বলেন, রোহিঙ্গাদের ভাসানচরে পাঠানোর পরিস্থিতি পর্যবেক্ষণ করছে জাতিসংঘ। তবে তাদের মিয়ানমারে পাঠানোই সঠিক সমাধান।

ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তর প্রসঙ্গে জাতিসংঘ এক বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশ সরকার কর্তৃক রোহিঙ্গা শরণার্থীদের কক্সবাজার থেকে বঙ্গোপসাগরে অবস্থিত ভাসানচরে প্রারম্ভিক স্থানান্তরের কাজ আগামী কিছুদিনের মধ্যে শুরু করার সম্ভাবনা বিষয়ক কিছু প্রতিবেদন সম্পর্কে জাতিসংঘ অবগত রয়েছে। স্থানান্তরের প্রস্তুতিমূলক কার্যক্রমে অথবা শরণার্থীদের শনাক্ত করার প্রক্রিয়ায় জাতিসংঘকে সম্পৃক্ত করা হয়নি। স্থানান্তরের সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে জাতিসংঘের কাছে পর্যাপ্ত তথ্য নেই।

এর আগে শুক্রবার জাতিসংঘ, হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার বিরোধিতার মধ্যেও প্রথম ধাপে ১৬৪২ জন রোহিঙ্গাকে ভাসানচরে পাঠানো হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg