শিরোনাম
রাজবাড়ীতে ১০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজবাড়ী সদর থানার বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ৫ আসামি গ্রেপ্তার দৌলতদিয়ায় ভূমি অফিস চুরির ঘটনায় চোরাই মালামালসহ তিনজন আটক, উদ্ধার ডিভিআর ও মনিটর রাজবাড়ীতে পোল্ট্রি খামারে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে ঢুকে বস্তার নিচে চাপা পড়ে মৃত্যুর ধারণা গোয়ালন্দে পদ্মায় অভিযান, ১ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক ব্রিজের অভাবে গোয়ালন্দের কাউলজানিতে চরম দুর্ভোগ, জীবনের ঝুঁকিতে নদী পারাপার দৌলতদিয়া ফেরিঘাটের মাছের আড়তে সশস্ত্র হামলা, ২ লাখ ৭০ হাজার টাকা লুটের অভিযোগ কালুখালীতে মাদ্রাসা থেকে বের হয়ে নিখোঁজ ১০ বছরের ছাত্র আকরাম, সন্ধান চায় পরিবার রাজবাড়ীকে সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা: প্রতিমন্ত্রী খৈয়ম রাজবাড়ীতে রাস্তা থেকে তুলে নিয়ে মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, কথিত সাধক গ্রেপ্তার

রাজবাড়ী পৌর নির্বাচনে মেয়র পদে নৌকার টিকিট পেলেন মহম্মদ আলী চৌধুরী

স্টাফ রিপোর্টার / ৬২৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১

0Shares

ফিরোজ আহমেদ ( গোয়ালন্দ)

চতুর্থ ধাপের পৌর নির্বাচনে রাজবাড়ী জেলা নির্বাচন কমিশনের দেয়া তফসিলে ঘোষণা করা হয় রাজবাড়ী পৌর নির্বাচনের তারিখ। গত ৩ জানুয়ারী ঘোষিত তফসিলে ১৭ জানুয়ারী মনোনয়ন দাখিল করার শেষ তারিখ উল্যেখ করা হয় এবং ভোট গ্রহন রবিবার (১৪ ফেব্রুয়ারী)। আজ বুধবার (১৩ জানুয়ারী) আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক দলীয় মনোনয়ন পেয়েছেন মহম্মদ আলী চৌধুরী ।
রাজবাড়ী পৌরসভা নির্বাচনে পৌর আওয়ামী লীগের সভাপতি সহ একাধিক প্রার্থী নৌকা প্রতিক নিয়ে মেয়র পদে প্রতিদ্বন্দিতা করার জন্য দলীয় মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছিলেন ।

অবশেষে আজ বুধবার (১৩ জানুয়ারী) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে (গণভবন) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে সাত(৭) সদস্য বিশিষ্ট দলীয় মনোনয়ন বোর্ড গঠন করা হয়। দলীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক রাজবাড়ী পৌর নির্বাচনের মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মহম্মদ আলি চৌধুরী।
রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মহম্মদ আলী চৌধুরী গত নির্বাচনেও নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন এবং জয়লাভ করেন।

স্থানীয় নেতাকর্মীরা বলেন, পৌরবাসীর ভাগ্যউন্নয়নের জন্য দল যাকে মনোনয়ন দিয়েছে আমরা তার জন্যই কাজ করবো।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg