শিরোনাম
রাজবাড়ীর পাংশায় স্থাপিত হচ্ছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) রাজবাড়ীর পাংশায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার। রাজবাড়ীর পাংশায় ২ কেজি গাঁজা, ইয়াবা ও তাজা কার্তুজসহ দুইজন গ্রেপ্তার রাজবাড়ীতে ‘কৃষক কার্ড’ কার্যক্রম শুরু, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে কৃষি বিভাগ জুলাই শহীদ দিবসে রাজবাড়ীতে জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি, শহীদদের আত্মত্যাগ স্মরণ রাজবাড়ীর কালুখালীতে মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কৃষকের রাজবাড়ীতে নানা আয়োজনে পালিত ‘জুলাই শহীদ দিবস। কালুখালীতে জেলা প্রশাসকের দিনব্যাপী সফর: সরকারি সেবা, শিক্ষা, স্বাস্থ্য ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিদর্শন গোয়ালন্দে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তা বিতরণ রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

রাজবাড়ীর পাংশায় যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার / ২১৫৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১

0Shares

আলামিন হোসেন।।( পাংশা)
রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কাচারী পাড়া গ্রামের বড় মসজিদের সামনে একদল মাদক গ্রহণকারী হাতে মোঃ রফিকুল ইসলাম প্রামানিকের ছেলে মোঃ সাজেদুর রহমান সিফাত প্রামানিককে পূর্ব শত্রুতার জেরে হাতুড়ি দিয়ে পিটিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মোঃ সাজেদুল রহমান সিফাতকে হাতুড়ি পিটানোর পর মারাত্মকভাবে রক্তাক্ত জখম অবস্থায় ঢাকার একটি হাসপাতালে ভর্তির উদ্দেশ্যে গেলে সিফাত ১৩ জানুয়ারি বুধবার মৃত্যুবরণ করে।

অভিযোগ সূত্রে জানা যায় পূর্ব শত্রুতার জেরে একই এলাকার শহীদ মন্ডলের পুত্র স্বপন মণ্ডলের সাথে মাদক কারবারীদের সাথে পূর্ব শত্রুতা ছিল। চরঝিকড়ী থেকে ব্যাডমিন্টন খেলা শেষ করে ফেরার সময় স্বপন মন্ডল ও নিহত সিফাত মোটর সাইকেল যোগে ফিরে আসছিল। এমন সময় স্বপনকে মারার উদ্দেশ্যে মোটরসাইকেলের গতিরোধ করলে স্বপন দ্রুত পালিয়ে যায়। এ সময় সিফাত কে একা পেয়ে বেধড়ক ভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে। এতে সিফাতের ডান চোখের মারাত্মক আঘাত পায়। হামলার পর সিফাত মারা গেছে ধারণা করে উল্লেখিত সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করে।

পরে এলাকাবাসীর সহযোগিতায় প্রথমে ফরিদপুর ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তির জন্য ছাড়পত্র প্রদান করেন। ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তির উদ্দেশ্যে গেলে পথেই সিফাত এর মৃত্যু হয়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg