রাজবাড়ী টেলিগ্রাফের উপদেষ্টা,রাজবাড়ী গোয়ালন্দের কৃতি সন্তান আমিনুল ইসলাম ৩৬ তম বিসিএস এসোসিয়েশনর সভাপতি নির্বাচিত।
গত ২ রা অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ৩৬ তম বিসিএস ক্যাডারস সার্ভিসের প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় তাকে সভাপতি এবং পুলিশ ক্যাডারের হাসান রুহানীকে সাধারণ সম্পাদক করে সংগঠনের আংশিক কমিটি গঠন করা হয়।
উল্লেখ্য, রাজবাড়ী শহরের বেড়াডাঙ্গা ১ নং সড়কের বাসিন্দা মরহুম বীর মুক্তিযােদ্ধা মােশাররফ হােসেনের ছেলে মােঃ আমিনুল ইসলাম বুলবুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের লােক প্রশাসন বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। বর্তমানে তিনি কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদে কর্মরত। এছাড়া তিনি গোয়ালন্দ শিশু সংসদের প্রতিষ্ঠাতা।
৩৬ তম প্রশাসন ক্যাডারে যােগদানের পূর্বে তিনি জাতীয় নিরাপত্তা গােয়েন্দা সংস্থা (এনএসআই) ‘ র সহকারী পরিচালক পদে কর্মরত ছিলেন।