শিরোনাম
সিন্ডিকেটের জিম্মায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স? অনিয়ম, আর্থিক দুর্নীতি ও হয়রানির অভিযোগের পাহাড় রাজবাড়ীতে ১০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজবাড়ী সদর থানার বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ৫ আসামি গ্রেপ্তার দৌলতদিয়ায় ভূমি অফিস চুরির ঘটনায় চোরাই মালামালসহ তিনজন আটক, উদ্ধার ডিভিআর ও মনিটর রাজবাড়ীতে পোল্ট্রি খামারে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে ঢুকে বস্তার নিচে চাপা পড়ে মৃত্যুর ধারণা গোয়ালন্দে পদ্মায় অভিযান, ১ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক ব্রিজের অভাবে গোয়ালন্দের কাউলজানিতে চরম দুর্ভোগ, জীবনের ঝুঁকিতে নদী পারাপার দৌলতদিয়া ফেরিঘাটের মাছের আড়তে সশস্ত্র হামলা, ২ লাখ ৭০ হাজার টাকা লুটের অভিযোগ কালুখালীতে মাদ্রাসা থেকে বের হয়ে নিখোঁজ ১০ বছরের ছাত্র আকরাম, সন্ধান চায় পরিবার রাজবাড়ীকে সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা: প্রতিমন্ত্রী খৈয়ম

রাজবাড়ীতে ২৩ কে‌জি জে‌লিমি‌শ্রিত চিং‌ড়ি জব্দ

স্টাফ রিপোর্টার / ৫৭১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০

0Shares

রাজবাড়ী জেলা শহরের মাছবাজার ও শ্রীপুর বাজারে অভিযান চালিয়ে ২৩ কেজি জেলি মিশ্রিত চিংড়ি জব্দ করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় দুই চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলা অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ভোক্তা আইনের ৪২ ধারায় চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে মাছ ব্যবসায়ী সুশীলকে এক হাজার ও রোকনউদ্দিনকে ৫০০ টাকা জরিমানা করে অধিদপ্তর। এ ছাড়াও জব্দকৃত জেলি মিশ্রিত চিংড়ি ধ্বংস করা হয়।

রাজবাড়ী জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরীফুল ইসলাম জানান, তার নেতৃত্বে সকালে রাজবাড়ী সিভিল সার্জন অফিসের স্যানিটারি ইন্সপেক্টর, নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামাণিক ও আইন-শৃঙ্খলা রক্ষাকরী বাহিনীর সহযোগিতায় রাজবাড়ী মাছবাজার ও শ্রীপুর বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২৩ কেজি জেলি মিশ্রিত চিংড়ি মাছ জব্দ করা হয়। মাছে জেলি ব্যবহারের দায়ে দুই চিংড়ি মাছ ব্যবসায়ীকে জরিমানা করে অধিদপ্তর। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg