শিরোনাম
গোয়ালন্দে মধ্যরাতের আগুনে পুড়ল অটোরিকশা, রান্নাঘর ও দুটি ছাগল গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবায় ভোগান্তি, ডাক্তার সংকট ও কর্মকর্তার অনুপস্থিতিতে বেহাল দশা অযত্ন-অবহেলায় ধ্বংসের পথে রাজবাড়ী কেন্দ্রীয় বাস টার্মিনাল কালুখালীতে এইচএসসি পরীক্ষায় মোবাইল ফোনসহ ধরা, বহিষ্কার ৫ পরীক্ষার্থী বালিয়াকান্দিতে গাঁজা গাছসহ কথিত মাদক কারবারি গ্রেপ্তার তৃষ্ণার্ত ট্রেনযাত্রীদের পাশে মানবতার ফেরিওয়ালা মুন্নু শেখ, সম্মাননা দিল কালুখালী উপজেলা প্রশাসন রাজবাড়ীতে স্বাধীনতা প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত গোয়ালন্দে ১০৫০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার রাজবাড়ীতে নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান

রাজবাড়ীতে রেলের জায়গা থেকে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ

স্টাফ রিপোর্টার / ৫৪২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ২১ অক্টোবর, ২০২০

0Shares

বুধবার (২১ অক্টোবর) সকাল দশটায় অভিযান চালিয়ে রাজবাড়ী রেলওয়ে স্টেশন সংলগ্ন ১নং রেল গেট এলাকায় অবৈধ ভাবে রেলের জায়গা দখল করে গড়ে উঠা শতাধিক দোকান উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারী নির্বাহী প্রকৌশলী বাংলাদেশ রেলওয়ে রাজবাড়ী, গৌতম বিশ্বাস। এসময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

দীর্ঘ দিন ধরে রাজবাড়ী রেলওয়ে স্টেশন সংলগ্ন রেল গেট এলাকায় রেললাইনের উপর অবৈধ ভাবে গড়ে উঠা ফলের দোকান, পুরাতন কাপড়ের দোকান, চা,পান, সিগারেটের দোকানসহ বিভিন্ন ধরনের অস্থায়ী দোকান তৈরি করে চলছে জমজমাট ব্যবসা। সকাল থেকে রাত পর্যন্ত রেললাইনের উপর গড়ে উঠা দোকান গুলোতে চলে বেচাকেনা।

ট্রেন আসার সময় হলে রেললাইনের উপর থেকে ঝুঁকি নিয়ে দোকান গুলো নিচে নামিয়ে রাখা হয়।ট্রেন চলে যাওয়ার পর পরই আবার শুরু হয় আবার বেচাকেনা।
এতে মানুষের চলাচলে যেমন দুর্ভোগ তৈরি হয়েছিল তেমনি অবৈধ ভাবে গড়ে উঠা দোকান গুলোর জন্য ট্রেন আসলে অনেক সময় দেখা যেতো না, এতে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

অভিযান পরিচালনাকারী সহকারী নির্বাহী প্রকৌশলী জানান, রেলগেট এলাকাতে অবৈধ ভাবে গড়ে উঠা দোকান গুলোর জন্য ট্রেন আসলে অনেক সময় দেখা যায় না। এতে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। আমাদের উধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে “ডেথজোন” এলাকা গুলোতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে । দীর্ঘ দিন ধরে এ দোকান গুলো রয়েছে। দিন দিন দোকানের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। দুর্ঘটনা এড়াতে অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান অব্যহত থাকবে।

রাজবাড়ী প্রতিনিধি

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg