রাজবাড়ীর বাগমারা এলাকায় প্রাইভেটকার চাপায় শরিফুল ইসলাম (৭) নামে এক শিশু মারা গেছে। রবিবার সকাল ৭টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাগমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চন্দনী ইউনিয়নের বাগমারা গ্রামের মোরশেদ মোল্লার ছেলে শরিফুল ইসলাম।
শরিফুল ইসলামের কাকা এরশাদ ইসলাম রাজবাড়ী টেলিগ্রাফকে জানান, আজ সকালে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক পাড় হওয়ার সময় একটি প্রাইভেটকার শিশুটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা শিশুটিকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায় এবং কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।