শিরোনাম
গোয়ালন্দে মধ্যরাতের আগুনে পুড়ল অটোরিকশা, রান্নাঘর ও দুটি ছাগল গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবায় ভোগান্তি, ডাক্তার সংকট ও কর্মকর্তার অনুপস্থিতিতে বেহাল দশা অযত্ন-অবহেলায় ধ্বংসের পথে রাজবাড়ী কেন্দ্রীয় বাস টার্মিনাল কালুখালীতে এইচএসসি পরীক্ষায় মোবাইল ফোনসহ ধরা, বহিষ্কার ৫ পরীক্ষার্থী বালিয়াকান্দিতে গাঁজা গাছসহ কথিত মাদক কারবারি গ্রেপ্তার তৃষ্ণার্ত ট্রেনযাত্রীদের পাশে মানবতার ফেরিওয়ালা মুন্নু শেখ, সম্মাননা দিল কালুখালী উপজেলা প্রশাসন রাজবাড়ীতে স্বাধীনতা প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত গোয়ালন্দে ১০৫০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার রাজবাড়ীতে নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান

রাজবাড়ীতে পালিত হলো দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার জন্মদিন

স্টাফ রিপোর্টার / ৪৭৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০

0Shares

সোমবার (২৮সেপ্টেম্বর) রাজবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন করা হয়েছে।

এ উপলক্ষে বিকাল ৫ টায় আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছ বিতরণ করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলি। গাছ বিতরণের পর আলোচনা সভা ও দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজ ইরাদত আলী।

প্রধান অতিথির বক্তব্যে কাজী ইরাদত আলী বলেন,
বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজনজন্মদিন। প্রধানমন্ত্রী দেশ ও জাতির কল্যাণের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনা শুধু দেশের যোগ্য প্রধানমন্ত্রী নয়, তিনি বিশ্ব নেতাদের মধ্যে অন্যতম একজন নেতা।

আলোচনা সভা অনান্যেদের মধ্যে বক্তব্য দেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব ,জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড রফিকুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উজির আলী শেখ, মহিলা আওয়ামী লীগের সভনেত্রী তানিয়া সুলতানা কঙ্কন, কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদ, জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজীব, শ্রমিক লীগের সভাপতি রাকিবুল হাসান পিন্টু প্রমুখ।

বক্তব্য শেষে মিলাদ মাহফিল হয়, এবং সবার মাঝে খাবার বিতরণ করা হয়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg