শিরোনাম
রাজবাড়ীতে ১০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজবাড়ী সদর থানার বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ৫ আসামি গ্রেপ্তার দৌলতদিয়ায় ভূমি অফিস চুরির ঘটনায় চোরাই মালামালসহ তিনজন আটক, উদ্ধার ডিভিআর ও মনিটর রাজবাড়ীতে পোল্ট্রি খামারে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে ঢুকে বস্তার নিচে চাপা পড়ে মৃত্যুর ধারণা গোয়ালন্দে পদ্মায় অভিযান, ১ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক ব্রিজের অভাবে গোয়ালন্দের কাউলজানিতে চরম দুর্ভোগ, জীবনের ঝুঁকিতে নদী পারাপার দৌলতদিয়া ফেরিঘাটের মাছের আড়তে সশস্ত্র হামলা, ২ লাখ ৭০ হাজার টাকা লুটের অভিযোগ কালুখালীতে মাদ্রাসা থেকে বের হয়ে নিখোঁজ ১০ বছরের ছাত্র আকরাম, সন্ধান চায় পরিবার রাজবাড়ীকে সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা: প্রতিমন্ত্রী খৈয়ম রাজবাড়ীতে রাস্তা থেকে তুলে নিয়ে মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, কথিত সাধক গ্রেপ্তার

রাজবাড়ীতে ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন

স্টাফ রিপোর্টার / ৮৫৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০

0Shares

রাজবাড়ীতে গণধর্ষণ এবং যৌন নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মহিলা পরিষদ, রাজবাড়ী জেলা শাখা ও রাজবাড়ী হেল্পলাইন আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সারাদেশে ধর্ষন, হত্যা, নারী নির্যাতনের প্রতিবাদ ও ঘটনার সাথে জড়িতদের ফাঁসির দাবীতে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধনে বক্তৃতা করেন, বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি লাইলী নাহার, সাধারণ সম্পাদক সবিতা চন্দ, নারী নেত্রী শায়লা তাবাচ্ছুম, সামাজিক নির্যাতন প্রতিরোধ কমিটির সদস্য জাহাঙ্গীর হোসেন,বাংলাদেশ প্রতিদিন
রাজবাড়ী জেলা প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস, স্বপন কুমার দাস, ফকির সাহাদত হোসেন, ধিরেন্দ্র নাথ, আসাদুজ্জামান বাবলা প্রমুখ।

মানববন্ধন


পরে জেলা শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি বাজারের রূপালী ব্যাংক মোর ঘুড়ে জেলা প্রশাসক কার্যালয়ে শেষ করা হয়। জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্বারকলিপি প্রদান করা হয়।

এদিকে রাজবাড়ী হেল্পলাইনের মানববন্ধনে উপস্থিত ছিলেন, রাজবাড়ী হেল্প লাইনের এ্যাডমিন প্যানেলের সুতপা চৌধুরী রুপা, স্মৃতি ইসলাম, মিজানুর রহমান, মাহফুজুর রহমান, পাভেল রহমান প্রমূখ।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg