রাজবাড়ীর বালিয়াকান্দিতে ট্রেনে কাটা পড়ে সুজাত আলী (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত সুজাত আলী বহরপুরের গাংচর পদমদী গ্রামের অমেত আলীর ছেলে।
আজ রবিবার (৮ নভেম্বর) সকাল ৯ টার দিকে চরফরিদপুর মসজিদের কাছে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সুজাত আলী বহরপুরের গাংচর পদমদী গ্রামের আমেত আলীর ছেলে।
জানা যায় নিহত সুজাত বাক প্রতিবন্ধী ছিলেন। তিনি কৃষকের কাজ করতেন, কাজ করার জন্য সকালে বাড়ি থেকে বের হয় সাইকেল নিয়ে । চরফরিদপুর মসজিদ এলাকায় রেললাইন পার হওয়ার সময় গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসওয়ে ট্রেনটির নিচে পড়ে সে ঘটনাস্থলেই মারা যায়।