শিরোনাম
গোয়ালন্দে মধ্যরাতের আগুনে পুড়ল অটোরিকশা, রান্নাঘর ও দুটি ছাগল গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবায় ভোগান্তি, ডাক্তার সংকট ও কর্মকর্তার অনুপস্থিতিতে বেহাল দশা অযত্ন-অবহেলায় ধ্বংসের পথে রাজবাড়ী কেন্দ্রীয় বাস টার্মিনাল কালুখালীতে এইচএসসি পরীক্ষায় মোবাইল ফোনসহ ধরা, বহিষ্কার ৫ পরীক্ষার্থী বালিয়াকান্দিতে গাঁজা গাছসহ কথিত মাদক কারবারি গ্রেপ্তার তৃষ্ণার্ত ট্রেনযাত্রীদের পাশে মানবতার ফেরিওয়ালা মুন্নু শেখ, সম্মাননা দিল কালুখালী উপজেলা প্রশাসন রাজবাড়ীতে স্বাধীনতা প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত গোয়ালন্দে ১০৫০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার রাজবাড়ীতে নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান

রাজবাড়ীতে আল নিমা এন্ড নুর কুয়েতি ফাউন্ডেশন এর উদ্যোগে নতুন মসজিদ উদ্বোধন

স্টাফ রিপোর্টার / ৭৫১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ৩ অক্টোবর, ২০২০

0Shares

শুক্রবার বাদ জুম্মা রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর মধ্য খান পাড়া জামে মসজিদ শুভ উদ্বোধন করেন আব্দুল মতি নেছারী ইমাম সাহেব।

খান পাড়া জামে মসজিদ ২০০১ সালের ছোট্ট একটি ছাপড়া ঘর দিয়ে নির্মিত হয়। এই মসজিদে মুসল্লী সংখ্যা দিন দিন বাড়তে থাকে। মুসলিম সংখ্যা বেড়ে যাওয়ার কারণে মসজিদে নামাজ আদায় করা কষ্টকর হয়ে যাচ্ছিল। বেশ কয়েক মাস আগে এই কষ্টে থাকা মুসল্লিদের নামাজ পড়া দিক চিন্তা করে নজরে আসে আল নিমা নুর এন্ড কুয়েতি ফাউন্ডেশন কর্তৃপক্ষের। অরাজনৈতিক এ প্রতিষ্ঠান মহামারী করোনা সময় যেমন রাজবাড়ী জেলা বাসীর পাশে দাঁড়িয়েছে।তেমনি খান পাড়া জামে মসজিদ উন্নয়নের দিক তাকিয়ে এ মসজিদের পাশে দাঁড়িয়েছে এই প্রতিষ্ঠান।

মসজিদ সৌন্দর্যবর্ধনের ও মুসল্লীদের নামাজ আদায় করার জন্য শুরু করে মসজিদ সুন্দর করনের কাজ। মসজিদ নির্মানে সার্বিক সহযোগিতা করেন আল নিমা এন্ড নুর কুয়েতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ নুরুল ইসলাম সিকদার। এই মসজিদ নির্মাণের জন্য জমি দান কারীদের নাম মোহাম্মদ জালাল উদ্দিন খান, মোছাঃ মমতাজ বেগম, মরহুম ইউসুফ আলী খান, মরহুম নাজিম উদ্দিন খান, মরহুম মকবুল খান, মরহুম শুকুর আলী খান ।

আজ জুম্মায় শত শত মুসল্লি নিয়ে নতুন মসজিদে নামাজ আদায় করা হয়। নামাজ আদায় শেষে মোনাজাত করা হয়। মোনাজাতে সবাই আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন, রাজবাড়ী জেলায় একজন মানব দরদী মানুষ জন্ম হয়েছে তার নাম নুরুল ইসলাম সিকদার। তিনি রাজবাড়ী জেলা সহ বিভিন্ন জেলায় ৫০ টি মসজিদ কাজ চলমান রয়েছে আজ ৩০ তম মসজিদ উদ্বোধন করলেন। আল্লাহ যেন তার নেক হায়াত দান করেন। তিনি যেন চিরকাল মানুষের সেবা করে যেতে পারেন। এবং মানুষের মধ্যেই যেন চিরকাল বেঁচে থাকেন। মসজিদ নির্মাণ ও সৌন্দর্যবর্ধনের জন্য নিঃস্বার্থভাবে কাজ করেন মোঃ কাজী শহিদুল ইসলাম সুজন, মোঃ সিরাজ মৃর্ধা, মোহাম্মদ শাহাদাত মৃর্ধা, প্রমুখ।

মসজিদে আসা মুসল্লিদের সাথে কথা বলে জানা যায় তারা নতুন মসজিদে এসে নামাজ আদায় করতে পেরে অত্যন্ত খুশি এবং আনন্দিত সেইসাথে কুয়েত প্রবাসী নুরুল ইসলাম সিকদার এর জন্য তারা দোয়া করেন।

সোহাগ মিয়া
গোয়ালন্দ

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg