শিরোনাম
সিন্ডিকেটের জিম্মায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স? অনিয়ম, আর্থিক দুর্নীতি ও হয়রানির অভিযোগের পাহাড় রাজবাড়ীতে ১০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজবাড়ী সদর থানার বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ৫ আসামি গ্রেপ্তার দৌলতদিয়ায় ভূমি অফিস চুরির ঘটনায় চোরাই মালামালসহ তিনজন আটক, উদ্ধার ডিভিআর ও মনিটর রাজবাড়ীতে পোল্ট্রি খামারে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে ঢুকে বস্তার নিচে চাপা পড়ে মৃত্যুর ধারণা গোয়ালন্দে পদ্মায় অভিযান, ১ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক ব্রিজের অভাবে গোয়ালন্দের কাউলজানিতে চরম দুর্ভোগ, জীবনের ঝুঁকিতে নদী পারাপার দৌলতদিয়া ফেরিঘাটের মাছের আড়তে সশস্ত্র হামলা, ২ লাখ ৭০ হাজার টাকা লুটের অভিযোগ কালুখালীতে মাদ্রাসা থেকে বের হয়ে নিখোঁজ ১০ বছরের ছাত্র আকরাম, সন্ধান চায় পরিবার রাজবাড়ীকে সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা: প্রতিমন্ত্রী খৈয়ম

রাজবাড়ীতে আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার / ৪৮৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ১১ নভেম্বর, ২০২০

0Shares

আজ বুধবার (১১ নভেম্বর) সকালে রাজবাড়ী আওয়ামীলীগের জেলা কার্যালয়ে যুবলীগের আয়োজনে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শেখ ফজলুল হক মনির নেতৃত্বে ১৯৭২ সালের ১১ নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে যুব কনভেশনের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে সংগঠনটি।

স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে আলোচনা সভা, দোয়ার অনুষ্ঠান ও কেক কেটে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। আলোচনা সভায় বক্তারা বিভিন্ন সময়ের আওয়ামী যুবলীগের ভূমিকা তুলে ধরেন।

এসময় বক্তৃতারা বলেন, আওয়ামী যুবলীগ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্দোলন সংগ্রামে ভূমিকা পালন করে যাচ্ছে। দেশ ও জনগণের সেবায় কাজ করে যাচ্ছে।

প্রতিষ্ঠাবার্ষিকী এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন, আওয়ামী যুবলীগের রাজবাড়ী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন সিকদার। আরো বক্তব্য রাখেন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও ৮নং পৌর কাউন্সিলর শাহ মোহাম্মদ জাহাঙ্গীর, সদর উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান শরিফ, সদর উপজেলার সাধারণ সম্পাদক ও আলিপুর ইউনিয়নের চেয়ারম্যান শওকত হাসান, রাজবাড়ী পৌর কমিটির সভাপতি সাফায়েত আলী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন গোলাম কাশেম।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg