শিরোনাম
সিন্ডিকেটের জিম্মায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স? অনিয়ম, আর্থিক দুর্নীতি ও হয়রানির অভিযোগের পাহাড় রাজবাড়ীতে ১০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজবাড়ী সদর থানার বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ৫ আসামি গ্রেপ্তার দৌলতদিয়ায় ভূমি অফিস চুরির ঘটনায় চোরাই মালামালসহ তিনজন আটক, উদ্ধার ডিভিআর ও মনিটর রাজবাড়ীতে পোল্ট্রি খামারে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে ঢুকে বস্তার নিচে চাপা পড়ে মৃত্যুর ধারণা গোয়ালন্দে পদ্মায় অভিযান, ১ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক ব্রিজের অভাবে গোয়ালন্দের কাউলজানিতে চরম দুর্ভোগ, জীবনের ঝুঁকিতে নদী পারাপার দৌলতদিয়া ফেরিঘাটের মাছের আড়তে সশস্ত্র হামলা, ২ লাখ ৭০ হাজার টাকা লুটের অভিযোগ কালুখালীতে মাদ্রাসা থেকে বের হয়ে নিখোঁজ ১০ বছরের ছাত্র আকরাম, সন্ধান চায় পরিবার রাজবাড়ীকে সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা: প্রতিমন্ত্রী খৈয়ম

রাজবাড়ী সদর থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৫ জন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ৮২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ী সদর থানা পুলিশের বিশেষ অভিযানে এক মাদক ব্যবসায়ীসহ  বিভিন্ন মামলার চার ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৫ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (১১ জুন) রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষের দিকনির্দেশনায় পুলিশের একাধিক দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে ৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী সবুজ শেখ (২৬)কে আটক করা হয়। তিনি ফরিদপুর জেলার কোতোয়ালি থানার পসরা মুন্সির বাজার এলাকার শেখ হায়দারের ছেলে।

এছাড়া বিভিন্ন মামলার চার ওয়ারেন্টভুক্ত আসামিকেও গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা  হলেন সদর উপজেলার লক্ষ্মীনারায়ণপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে দেলোয়ার মিয়া, বসন্তপুর ইউনিয়নের মুচিদাহ গ্রামের নওশের খার ছেলে হাফিজ খা (৩১), একই গ্রামের জাকির খা (৩৩) এবং মালেক মণ্ডলের ছেলে সাদ্দাম মণ্ডল (৩৩)।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg