শিরোনাম
রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল রাজবাড়ীর তিন উপজেলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত রাজবাড়ীর পাংশায় মাইক্রোবাস-ইজিবাইক সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫ গাজীপুরে আত্মগোপনে থাকা গণধর্ষণ মামলার পলাতক আসামি রায়হান গ্রেপ্তার গোয়ালন্দে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে সিগারেট বিক্রি: রাজবাড়ীতে মোবাইল কোর্টের অভিযান রাজবাড়ী সদর থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৫ জন গ্রেপ্তার রাজবাড়ীতে বুদ্ধি ও বাক প্রতিবন্ধীকে ধর্ষণচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে গাঁজা-ইয়াবাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে পানিতে ডুবে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দ বাজারে রমজান উপলক্ষে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

স্টাফ রিপোর্টার / ১৮৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ৪ মার্চ, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":2,"effects":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার গোয়ালন্দ বাজারে পবিত্র মাহে রমজান উপলক্ষে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে বুধবার (০৪ মার্চ) এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান। এ সময় বাজারের বিভিন্ন মুদি দোকান, কাঁচাবাজার ও ভোগ্যপণ্যের প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়।

অভিযান চলাকালে অতিরিক্ত মূল্য আদায়, পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ ও ভেজাল পণ্য বিক্রি এবং স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগে ৫ জন ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী জরিমানা করা হয়।

সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয় এবং বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার নির্দেশনা প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, রমজান মাসজুড়ে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় ক্রেতারা বাজার মনিটরিং কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত তদারকি থাকলে অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত মূল্য আদায়ের সুযোগ পাবে না।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg